খুঁজুন
সোমবার, ৪ মে, ২০২৬, ২১ বৈশাখ, ১৪৩৩

যিনি প্রধানমন্ত্রী হন, তিনি জনগণের ওপর স্টিম রোলার চালান: জুনায়েদ সাকি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ
যিনি প্রধানমন্ত্রী হন, তিনি জনগণের ওপর স্টিম রোলার চালান: জুনায়েদ সাকি
শেয়ার করুন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের সংবিধান মহান মুক্তিযুদ্ধের ভিত্তিতে গড়ে উঠলেও তা মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিফলিত করতে ব্যর্থ হয়েছে। বরং এই সংবিধানেই সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে, যিনি প্রধানমন্ত্রী হন, তিনি পুরো রাষ্ট্রকে পকেটে পুরে জনগণের ওপর স্টিম রোলার চালিয়ে থাকেন।

রোববার (২৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলা শাখা আয়োজিত ‘জুলাই সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকার ফ্যাসিবাদী শাসনের পথ খুলে দেয়।

একটি কর্তৃত্ববাদী, চিরস্থায়ী শাসনব্যবস্থা কায়েমের বাসনা থেকেই তারা এই সিদ্ধান্ত নেয়। সেই বাসনাকে বাস্তবায়নে সহায়ক হয়েছে দেশের সাংবিধানিক ক্ষমতা কাঠামো-যা একটি স্বৈরতান্ত্রিক দখলদার শাসনকেই বৈধতা দেয়।

সাকি বলেন, ‘২০১১ সাল থেকে আমরা বলে আসছি, গণতান্ত্রিক সংবিধান ছাড়া দেশে গণতন্ত্র ফিরবে না। দেশের মানুষ তাদের ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতাসহ মৌলিক অধিকারের জন্য সংগ্রাম করে যাচ্ছে।

২০১৪ সালের একতরফা নির্বাচনের পর থেকে বিরোধী দলের ওপর হামলা, মামলা, গুম-খুন ও দমন-পীড়নের যে ধারা শুরু হয়, তা এখনও চলছে। ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন প্রমাণ করেছে, এই ব্যবস্থার মধ্যে গণতন্ত্র সম্ভব নয়। ’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, বাংলাদেশে নতুন জাতীয় সনদ ও নতুন রাজনৈতিক চুক্তি ছাড়া অগ্রসর হওয়া সম্ভব নয়। কারণ, বর্তমান ব্যবস্থায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং রাজনৈতিক দলগুলো রাজনৈতিক প্রক্রিয়া থেকে ছিটকে পড়েছে। এই বাস্তবতায় রাষ্ট্রের কাঠামোগত সংস্কার জরুরি হয়ে পড়েছে। ’

সমাবেশে অংশগ্রহণের আগে জোনায়েদ সাকি টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন।

গণসংহতি আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার সংগঠক তুষার আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন-বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা সভাপতি ও ‘জুলাই গণঅভ্যুত্থানের’ অন্যতম নেতা ফাতেমা রহমান বিথী, শহীদ মোহাম্মদ ইমনের ভাই মোহাম্মদ সুজন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ান, জাতীয় পরিষদের সদস্য আশরাফুল আলম সোহেল, টাঙ্গাইল সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিন, মধুপুর উপজেলার সংগঠক গোবিন্দ বর্মণ, নাগরপুর উপজেলার সংগঠক আলিম মোল্লা, ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলার দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহ্বায়ক আদিবা হুমায়রা এবং সদস্য শিশির সাহা।

সমাবেশে বিভিন্ন বন্ধুপ্রতিম সংগঠন ও দলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

১০০ আসনে এগিয়ে বিজয়, প্রথমবারেই বাজিমাত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
১০০ আসনে এগিয়ে বিজয়, প্রথমবারেই বাজিমাত
শেয়ার করুন

ক্যারিয়ারের সেরা সময়েই অভিনয় ছাড়ার ঘোষণা দেন জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। ঘোষণা দেন রাজনীতিতে নামার। খুলে ফেলেন নিজের দলও তামিলাগা ভেত্রি কাড়ঘম।

২০২৪ সালে প্রতিষ্ঠা হয়েও ২০২৬ সালেই তামিল নাড়ু রাজ্যে সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গেছে বিজয়ের দল।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর খবর, বিজয়ের রাজনৈতিক দল টিভিকে প্রায় ১০০টি আসনে এগিয়ে রয়েছে।  এরপরেই প্রায় ৭৫টি আসনে রয়েছে এআইএডিএমকে। শাসক দল ডিএমকে প্রায় ৫০টি আসনে এগিয়ে আছে।

সংবাদ পরিবেশন

এদিকে, এনডিটিভির খবরেও এগিয়ে রয়েছে বিজয়ের দল। এই গণমাধ্যমটি জানিয়েছে, ৮৯টি আসনে এগিয়ে রয়েছে টিভিকে। ৭৩ আসনে এগিয়ে এআইএডিএমকে।

তামিলনাড়ুতে ২৩৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সরকার গঠন করতে গেলেন প্রয়োজন হবে ১১৮টি জেতা।

২০২৪ সালে প্রতিষ্ঠা হয়েও ২০২৬ সালেই তামিল নাড়ু রাজ্যে সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গেছে বিজয়ের দল।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর খবর, বিজয়ের রাজনৈতিক দল টিভিকে প্রায় ১০০টি আসনে এগিয়ে রয়েছে।  এরপরেই প্রায় ৭৫টি আসনে রয়েছে এআইএডিএমকে। শাসক দল ডিএমকে প্রায় ৫০টি আসনে এগিয়ে আছে।

সংবাদ পরিবেশন

এদিকে, এনডিটিভির খবরেও এগিয়ে রয়েছে বিজয়ের দল। এই গণমাধ্যমটি জানিয়েছে, ৮৯টি আসনে এগিয়ে রয়েছে টিভিকে। ৭৩ আসনে এগিয়ে এআইএডিএমকে।

তামিলনাড়ুতে ২৩৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সরকার গঠন করতে গেলেন প্রয়োজন হবে ১১৮টি জেতা।

তবে এখনো চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। এছাড়া বলা হচ্ছে, যেকোনো সময় এই ফল ঘুরেও যেতে পারে।

বরিশালে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
বরিশালে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক
শেয়ার করুন

বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. তাহেরের মেয়ে। বলে জানিয়েছে পুলিশ।

এয়ারপোর্ট থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় ওই বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগমকে আটক করা হয়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র আইচ বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল পিকআপ, নিহত ২

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল পিকআপ, নিহত ২
শেয়ার করুন

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।

সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর অপর একটি পিকআপ ভ্যান ওভারটেক করার সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও দুজন আহত হয়। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ বলেন, আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।