খুঁজুন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২২ বৈশাখ, ১৪৩৩

থানায় অভিযোগ জানাতে এসে কেউ যেন অবহেলার শিকার না হয়-আইজিপি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
থানায় অভিযোগ জানাতে এসে কেউ যেন অবহেলার শিকার না হয়-আইজিপি
শেয়ার করুন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জনগণকে হয়রানিমুক্ত সেবা দানের আহ্বান জানিয়েছেন পুলিশ সদস্যদের প্রতি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের সম্মেলন কক্ষে আয়োজিত ‘থানায় হয়রানিমুক্ত ও আইনগত সার্ভিস ডেলিভারি প্রদানের মাধ্যমে জনআস্থা পুনরুদ্ধারে পুলিশের করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, থানায় এসে কেউ যেন অপমানিত না হয়, থানার দরজা যেন মানুষের জন্য সবসময় খোলা থাকে। থানার পরিবেশ যেন আতঙ্ক নয়, বরং সাহচর্যের হয়।

থানাই হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা।অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ভারপ্রাপ্ত রেক্টর এস. এম. রোকন উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টিং স্টাফ (ট্রেনিং) ড. এ. এফ. এম. মাসুম রব্বানী, পিবিআই-এর অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইজিপি বাহারুল আলম বলেন, আমাদের অতীত অনেক ভুল সিদ্ধান্তে পরিপূর্ণ ছিল। আমরা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছি-আমাদের আচরণ, সেবার মান নিয়ে মানুষ প্রশ্ন তুলেছে।

এখন সময় এসেছে প্রতিজ্ঞা করার-আমরা যেন হয়রানিমুক্ত ও মানবিক সেবা দিই। থানায় অভিযোগ জানাতে এসে কেউ যেন অবহেলার শিকার না হয়।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব কেবল একটি ঘটনাপ্রবাহ নয়। এটি ছিল ন্যায়, মানবতা ও দায়িত্ববোধের জাগরণ। এই জাগরণ আমাদের স্মরণ করিয়ে দিয়েছে-সেবাই আমাদের প্রকৃত পরিচয়, আর জনগণই ক্ষমতার উৎস।

কর্মশালায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫৯ জন কর্মকর্তা অংশ নেন।

২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউপি এলাকায় অভিযান, আদালতে সোপর্দ

কক্সবাজার সদর মডেল থানা-র বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
কক্সবাজার সদর মডেল থানা-র বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার
শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা-র বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক পরিকল্পনায় পর্যটন নগরী কক্সবাজার শহরে ছিনতাইকারী দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিন।

 

পুলিশ জানায়, কক্সবাজার সদর থানাধীন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ মোট ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন:

১. আসিফুর রহমান (সিআর-৪৯৬/২৩, সাজাপ্রাপ্ত)

২. মোঃ তানভির চৌধুরী (জিআর-৩০৯/১৬)

৩. জাহেদ হোসেন (জিআর-৪৯১/১৮)

৪. কমলা বেগম (জিআর-৩২৪/২২)

৫. মোঃ হাসান (প্রসেস নং-৫৯৭০/২৩)

৬. মোজাম্মেল হক (সিআর-১১৭৫/২৫)

৭. আবুল কালাম ওরফে চিকন মাঝি (জিআর-৩৯১/২৪)

৮. মোঃ হোছন (সিআর-১২২৮/২৫)

৯. আবদুল গফুর (অর্থ জারী-২৬/২২)

১০. মধু কুমার শর্মা (অর্থ জারী-২৮/২০০৯)

১১. মোঃ জাহিদ হোসেন (জিআর-১৭১/১৫)

১২. নুর নাহার বেগম (জিআর-৬৯৯/২৫)

 

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়
শেয়ার করুন

কেরালার রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। বামদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ফাতেমা তাহলিয়া। তিনি সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণান-কে পরাজিত করে এ জয় অর্জন করেন।

 

 

৩৪ বছর বয়সী তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এ জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

 

পেশায় আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন।

 

তবে এ বিজয়ের পথ সহজ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি সাইবার হামলা ও অনলাইন হয়রানির শিকার হন। বিশেষ করে হিজাব পরিহিত তরুণী মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। তবুও তিনি এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনী লড়াইয়ে জয়ী হন।

 

সব বাধা অতিক্রম করে পেরামব্রা আসনে তাহলিয়ার এই জয় কেরালার রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, বামপন্থিদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে এ ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

নির্বাচনে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
নির্বাচনে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন
শেয়ার করুন

তামিলনাড়ুর বিরুগামবাক্কম আসনে জিতেছেন সাবারিনাথন। ৩০ বছর বয়সী সাবারিনাথন অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতির দীর্ঘদিনের গাড়িচালক ও ঘনিষ্ঠ সহযোগী রাজেন্দ্রনের ছেলে।

সাবারিনাথনও তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়ার পথে আছেন। প্রথম নির্বাচনে জয়ী হওয়া টিভিকে বিধায়কদের তালিকায় তার নামও যোগ হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টিভিকে ২৩৪ সদস্যের বিধানসভায় ১০০টির অনেক বেশি আসনে জয়ের পথে আছে। আর সেই আসনগুলোর একটি বিরুগামবাক্কম। এটি চেন্নাই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই জয় শুধু রাজনৈতিক নয়, বরং আবেগঘন একটি ঘটনা হিসেবেও দেখা হচ্ছে।

দলের ভেতরে বিজয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ও ব্যক্তিগত যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ ঘটনা তারই প্রকাশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজেন্দ্রনের ছেলে সবরিনাথন বিজয়ের প্রথম ছবি ‘নালাইয়া থিরপু’ থেকেই তার সঙ্গে আছেন। তিনি ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বিরুগাই রভিকে পরাজিত করে ২৭ হাজার ৮৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।