খুঁজুন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ, ১৪৩৩

পারিবারিক শত্রুতার জেরে ছাত্রলীগ ট্যাগ দিয়ে অপপ্রচারে নিন্দা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩২ পূর্বাহ্ণ
পারিবারিক শত্রুতার জেরে ছাত্রলীগ ট্যাগ দিয়ে অপপ্রচারে নিন্দা
শেয়ার করুন

কক্সবাজার সরকারি কলেজে খণ্ডকালীন আইসিটি প্রভাষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এমরান হোসেন মামুন। লিখিত ও মৌখিক পরীক্ষায় সফল হওয়ার পরও তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

তিনি জানান, আমি ৩.৮৬ সিজিপিএ নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেছি। বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি এবং প্রথম সেমিস্টারে ৪.০০ এর মধ্যে ৪.০০ অর্জন করেছি।

গত ০৪/০৯/২০২৫ তারিখে কক্সবাজার সরকারি কলেজে খণ্ডকালীন আইসিটি প্রভাষক পদে লিখিত পরীক্ষা সকাল ১০:১০ টায় অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় আমি সফলভাবে উত্তীর্ণ হই। একই দিন বিকাল ৩:০০ টায় আমার ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাত ৮:৩০ মিনিটে আইসিটি বিভাগের রাশেদ স্যার আমাকে ফোন করে জানান যে আমি নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছি এবং রবিবার সকাল ৯:০০ টায় যোগদান করতে হবে। কিন্তু পরবর্তীতে শুক্রবার রাত ১০:৩০ টায় তিনি পুনরায় ফোন দিয়ে জানান, রবিবারের যোগদান স্থগিত রাখতে হবে, কারণ প্রিন্সিপাল স্যার ডেমো ক্লাস নেবেন এবং পরে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। (যদিও বিজ্ঞপ্তিতে ডেমো ক্লাসের কোনো উল্লেখ ছিল না)।

এরপর শনিবার দুপুর আনুমানিক ১২:৩০ টায় অপরিচিত একটি নাম্বার থেকে কেউ ফোন দিয়ে বলেন—
“আমি কক্সবাজার সরকারি কলেজ থেকে বলছি, আপনার কিছু ভেরিফিকেশন প্রয়োজন।
পরে তিনি জানতে চান আমি ছাত্রলীগ করি কিনা, কোনো মামলা আছে কিনা, কিংবা আমি ক্যাম্পাস থেকে বহিষ্কৃত কিনা। আমি স্পষ্টভাবে জানাই—

আমি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নই।

আমার বিরুদ্ধে কোনো মামলা নেই।

আমি কখনো ক্যাম্পাস থেকে বহিষ্কৃত হইনি।

উল্লেখ্য, ২১/১০/২০২৩ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলে সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু যেহেতু ছাত্রলীগের নীতি ও আদর্শের সঙ্গে আমার কোনো মিল ছিল না, তাই ভিত্তিহীনভাবে আমাকে “শিবির ট্যাগ” দিয়ে ২৩/০২/২০২৪ তারিখে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

আমি বরং জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি। ২৫ জুলাই পর্যন্ত টাঙ্গাইল শহরে আন্দোলনে অংশ নিই (রেফারেন্স: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তুষার ভাই ও তামিম ভাই)। পরবর্তীতে আমি কক্সবাজারে অবস্থান করি।
জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর ছাত্রলীগ কর্তৃক শারীরিক নির্যাতন, হুমকি ও অপমানজনক আচরণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা আগস্ট মাসে লিখিত অভিযোগ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত শেষে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে বহিষ্কার করে। সেখানে আমার নাম একেবারেই নেই।

স্পষ্টতই বলা যায়, কিছু ব্যক্তি আমাদের পারিবারিক জমিজমার শত্রুতার কারণে আমার ও আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অবশেষে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

 

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

 

 

তবে ঘোষিত এই তালিকায় ঠাঁই পাননি আলোচনায় থাকা অভিনেত্রী চমক।

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সংরক্ষিত নারী আসনে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আগ্রহ প্রকাশ করেন। কুষ্টিয়া থেকে সংরক্ষিত আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন তিনি।

 

 

সে সময় এক সাক্ষাৎকারে চমক গণমাধ্যমকে বলেছিলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।

 

রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে, তবে বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু চমকের।

 

২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
শেয়ার করুন

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। এতে অংশ নিচ্ছে ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ শিক্ষার্থী। পরীক্ষা শেষ হবে ২০ মে আর ৭ জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষাও।

পরীক্ষা নিয়ে নানা নীতিমালা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের তৎপরতায় অন্যরকম পরিবেশে পরীক্ষা হতে যাচ্ছে বলে মত দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা।

ইতোমধ্যে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সপ্তাহের প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষাবোর্ডগুলো। ৩ হাজার ২০৯টি কেন্দ্র আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে কেউ যেন নকল না করতে পারে।

 

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক জায়গায় সিসি ক্যামেরা অভ্যস্ত আছে। নতুন জায়গায় কেন্দ্র সচিবদেরকে সেভাবে অনুপ্রাণিত করেছি।

৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী এমন এক সময়ে পরীক্ষা দিচ্ছেন, যখন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা নীতিমালা ও পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নকল প্রতিরোধ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুন্দর, স্বাভাবিক হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেয়ার জন্য আমাদের শিক্ষকদের ট্রেনিং নিতে হবে। শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে। শিক্ষকরা সঠিকভাবে যদি লেখাপড়া করান, তাহলে ছাত্রছাত্রীরা ভালো হবে এবং ভালো লেখাপড়া হবে। শুধুমাত্র বানান কারেকশন আর কোনো কিছু পরিবর্তন না।

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
শেয়ার করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাইশারী এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে এলাকাবাসী ওই দুই যুবককে ধাওয়া করে ধরে ফেলেন।

আটককৃতরা হলেন-উপজেলার উত্তর বাইশারী এলাকার আতাউল্লাহ কলিম (৩২) ও মধ্যম বাইশারী এলাকার হারুন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আতাউল্লাহ ও হারুন দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন স্থানীয় বাসিন্দারা।

আজ সন্ধ্যায় তারা সন্দেহজনকভাবে এলাকায় অবস্থান করার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তাদের ধরে ফেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে এবং তাদের থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অস্ত্র ও গুলিসহ দুই যুবককে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।