খুঁজুন
, ,

টাকা পাচ্ছেন না গ্রাহকরা

পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ
পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
শেয়ার করুন

পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নানা অনিয়মের প্রতিবাদ করায় ব্যবস্থাপনা কমিটির বর্তমান নির্বাচিত ডিরেক্টর পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাফর আলম।

শনিবার দুপুরে ১৫(২০২৫-২০২৬)/০৫ সূত্রে সাময়িক বহিষ্কার আদেশের প্রেক্ষিতে লিখিত কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিল করেন ডিরেক্টর জাফর আলম। জবাবে তিনি বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন।

সমিতির ম্যানেজার রহিম উদ্দিন লিখিত জবাবটি গ্রহণ করেন। একই সঙ্গে এর অনুলিপি পাঠানো হয় যুগ্ম-নিবন্ধক সমবায়, চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা, কক্সবাজার এবং উপজেলা সমবায় কর্মকর্তা, পেকুয়ার দপ্তরে।

জাফর আলম লিখিত জবাবে উল্লেখ করেন, সদস্যদের সঞ্চয়, ডিপিএসসহ বিভিন্ন প্রকল্পে জমা টাকা ফেরত না দিয়েও বর্তমান কমিটি মাত্র কয়েক মাসের মধ্যে ক্যাশ থেকে প্রায় ১৩ লক্ষ টাকারও বেশি তুলে নিজেদের মতো ব্যবহার করেছে।

তিনি অভিযোগ করেন, তারল্য সংকট থাকা সত্ত্বেও কল্যাণ ফান্ড এর নামে অর্থ ব্যয় করা হচ্ছে, অথচ সেই ফান্ডে কোনো টাকা জমা নেই। দীর্ঘদিন ধরে ঋণ খেলাপি সদস্যদের লভ্যাংশ মওকুফ করে অনুগতদের সুবিধা দেওয়া হচ্ছে। এতে নিয়মিত ঋণগ্রহীতারাও ঋণ পরিশোধ বন্ধ করে দিয়েছেন, ফলে ঋণ আদায়ের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এছাড়া, মামলার খরচের হিসাব জানতে চাওয়াসহ তারল্য সংকটে থাকা অবস্থায় সংস্কার কাজ চালিয়ে যাওয়া এবং প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আপ্যায়ন বিল দেখানো নিয়মে পরিণত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

জাফর আলম আরও বলেন, বিগত ৩২তম বার্ষিক সাধারণ সভায় নিয়মিত ৩৩০০ সদস্য/সদস্যার উপস্থিতির কথা উল্লেখ থাকলেও পরে হাতের লেখায় আরও ১১০০ অনিয়মিত ও খেলাপি সদস্যকে উপস্থিত দেখিয়ে ভাতার টাকা আত্মসাত করা হয়।
সভায় অনিয়মের বিরোধিতা করলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। এসব অনিয়ম রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করতে চাওয়ায় টানা তিন মাস তাকে স্বাক্ষর করতে দেওয়া হয়নি। পরে কোনো প্রকার নিয়ম না মেনে সমবায় আইন ও সমিতির উপ-আইন উপেক্ষা করে তাকে সাময়িক বহিষ্কারের নোটিশ পাঠানো হয়, যা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেন তিনি।

জাফর আলম জানান, তিনি দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি পেকুয়া বাজার সমিতিতেও একই দায়িত্ব পালন করেছেন। গত ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের পর নতুন ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করলে শুরুতে সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করলেও, কিছুদিনের মধ্যেই সভাপতি তারেক ছিদ্দিকী ও সম্পাদক জসিম উদ্দিন অনিয়মে জড়িয়ে পড়েন।

তিনি বলেন, অনিয়মের প্রতিবাদ করায় আমাকে রেজুলেশনে স্বাক্ষর করতে দেওয়া হয়নি। তিনটি রেজুলেশনে স্বাক্ষর না করাকে অজুহাত করে বহিষ্কার করা হয়েছে। আমি ইতোমধ্যে লিখিতভাবে এর জবাব দাখিল করেছি।

সমিতির একাধিক সদস্য জানান, বর্তমানে সমবায় আইনের তোয়াক্কা না করে সভাপতি ও সম্পাদক ক্যাশ থেকে ১৩ লক্ষ টাকা পর্যন্ত নগদে তুলে নিয়েছেন, অথচ গ্রাহকদের প্রাপ্য টাকা ফেরত দেওয়া হচ্ছে না। ডিপিএস মেয়াদপূর্তি বা উত্তোলনও বন্ধ রাখা হয়েছে, অথচ সংস্কার কাজের নামে ব্যয় অব্যাহত আছে।

এক ডিরেক্টর জানান, এসব অনিয়মের প্রতিবাদ করলে অন্য সদস্যদেরও বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে।

পেকুয়া উপজেলা সমবায় অফিসার মোস্তফা জামান বলেন, পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই করে আর্থিক অনিয়ম পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক
শেয়ার করুন

চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফর যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। আজ রবিবার (২৫ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর জাপান যাওয়ার কথা রয়েছে।

 

সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’ ওই পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থার হাস্যোজ্জ্বল একটি ছবি জুড়ে দিয়েছেন তারেক রহমান।

 

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরকালে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।

টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ওমর হায়দার উভয় পক্ষের শুনানি শেষে জামিন বাতিলের এই আদেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দীন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের ঘোর বিরোধিতা করে আদালতে যুক্তি উপস্থাপন করা হয় যে, আসামি এই মুহূর্তে জামিনে মুক্তি পেলে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে এবং সমাজে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে আসামির জামিন আবেদন নাকচ করে দেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম বলেন, আসামির অতীতে কোনো অপরাধের রেকর্ড বা পূর্ববর্তী মামলা নেই। এছাড়া তার দাবি, মামলার অভিযোগগুলো মিথ্যা এবং ঘটনার পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই। এসব যুক্তি তুলে ধরেই তারা জামিনের আবেদন করেছিলেন।

 

এদিকে ঘটনাটির জের ধরে দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে বলে সতর্ক করেছে পুলিশ। উভয় মামলার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার গুজব থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিশুটির বাবাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে স্পষ্ট করেছেন তিনি।

 

রোববার সকালে জিএমপি ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে পরিচালিত ‘জিএমপি মিডিয়া’ নামের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের একটি সংবাদের প্রেক্ষিতে তিনি এসব তথ্য জানান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র ভেতরে প্রথম শ্রেণির ছয় বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেহ উদ্দিনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

তবে এর পরপরই ঘটনাটি নতুন দিকে মোড় নেয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী পাল্টা অভিযোগ তোলেন যে, ঘটনার পর একদল লোক মাদ্রাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি ভুক্তভোগী শিশুটির বাবা শাহজালাল রুমিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

 

পাল্টা এই মামলার পর ‘শিশুটির বাবাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ’—এমন খবর কিছু গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ে তৈরি হয় চাঞ্চল্য। তবে পুলিশ পরিষ্কার জানিয়েছে, মামলার তদন্ত আইনি নিয়ম মেনেই এগোচ্ছে এবং কোনো পক্ষকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে না।

জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার
শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে এই আয়োজন করা হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আয়োজনে এসব ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘শুভ শুভ শুভদিন, জাইমা রহমানের জন্মদিন’ ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছিলাম, যার মধ্যে অংশ নিয়েছিল ৫৪৮ জন ছাত্রী। মোট ১০২টি শিক্ষার্থী প্রতিষ্ঠানের ৫৪৮জনকে ডেকে নিয়ে বাইসাইকেল উপহার দিচ্ছি।

এছাড়া যে প্রতিষ্ঠানে এই বাইসাইকেল প্রদানের আয়োজন করা হয়, তাদেরসহ প্রায় এক হাজার শিক্ষার্থীদের জাইমা রহমানের ছবি সম্বলিত মগ উপহার দেওয়া হয়।

বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত হন। কেউ কেউ স্কুল মাঠেই সাইকেল চালিয়ে আনন্দ উপভোগ করেন।