সক্রিয় মছন ডাকাত
কক্সবাজার চলন্তগাড়িতে ফিল্মি কায়দায় ডাকাতি, মোবাইল ও টাকা ছিনতাই
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ফিল্মি কায়দায় ডাকাতি করে মোবাইলও টাকা ছিনিয়ে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ ডাকাতদল।
শনিবার রাত ৯ টার মিনিটের দিকে রামু খুনিয়া পালং ইউনিয়নের রাবেতা এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই এলাকাতে প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটতো। মছন ডাকাত নামে একটি গ্রুপ আছে মূলত তারাই গাড়ি থামিয়ে এসব কাজ করতো। কিছুদিন আগে প্রশাসন একজনকে আটক করে এবং আরেক ডাকাত গণপিটুনিতে নিহত হয়। ওই ঘটনার পর কিছুদিন ডাকাতি কমে গেলেও সম্প্রতি আবারও বেড়ে গেছে এমন ঘটনা। প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন মনে করছে এলাকাবাসী।
ডাকাতির শিকার হওয়া ভুক্তোভোগী মোঃ সাইদুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, সন্ধ্যায় চট্রগ্রাম থেকে ট্রেনে করে কক্সবাজার রেল স্টেশনে নেমে সিএনজি যোগে ঘুমধুমের তুমব্রুর বাড়িতে ফিরছিলো তাঁরা, গাড়িতে নারীসহ সাইদুল ইসলামের পরিবারের চারজন ছিলেন। সিএনজি অটোরিক্সা রাবেতা এলাকায় প্রবেশ করলে হটাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুজন এসে সিএনজি থেকে নারীদের ব্যাগ টান দিয়ে চলে যায়।ব্যাগে একটি একটি স্যামসাংয়ের মোবাইল (এস২৪ আল্ট্রা) এবং ১০ হাজার টাকা ছিলো বলে জানান ভু্ক্তভোগী সাইদুল।
তিনি আরও জানান, রাবেতা এলাকায় মহাসড়কের বাঁকে গাড়ির গতি কম থাকায় ডাকাতদলের সদস্যরা চলন্ত সিএনজি থেকে টান দিয়ে ব্যাগটা নিয়ে যায়।
তবে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন নাম্বার ভুক্তভোগীরা সংগ্রহ করে ফেলে, এটি টিভিএস কোম্পানীর ৪ভি মোটরসাইকেল, যার নং, কক্সবাজার ল-১১-৭২৪২,
অন্যদিকে তাঁরা যে সিএনজি করে বাড়ি ফিরছিলো সেটার নাম্বার হলো- কক্সবাজার থ, ১১-৭৭৯১।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোসাইন জানান, খুনিয়া পালংয়ে ডাকাতির ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন