খুঁজুন
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র, ১৪৩২

কক্সবাজারে প্রথমবার শুরু হচ্ছে বিসিবি কাউন্সিলর কাপ টি–২০ টুর্নামেন্ট, অংশ নিচ্ছে ২১ দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ণ
কক্সবাজারে প্রথমবার শুরু হচ্ছে বিসিবি কাউন্সিলর কাপ টি–২০ টুর্নামেন্ট, অংশ নিচ্ছে ২১ দল
শেয়ার করুন

 

আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম থাকা সত্ত্বেও নিয়মিত জেলা লিগ কিংবা বড় পরিসরের স্থানীয় টুর্নামেন্ট না হওয়ায় কক্সবাজারের ক্রিকেট অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক ম্যাচের অভাবে অনেক প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে যাচ্ছিলেন মূলধারা থেকে। এর প্রভাব পড়েছে জাতীয় পর্যায়েও—কক্সবাজারের ক্রিকেটারদের প্রতিনিধিত্ব ছিল সীমিত।
এই শূন্যতা পূরণ করতে প্রথমবারের মতো সায়মন বিসিবি কাউন্সিলর কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কলাতলীতে অবস্থিত সায়মন বীচ রিসোর্টে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

স্থানীয় ক্রিকেটপ্রেমী ও ক্রীড়ামোদীদের মধ্যে আয়োজনে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ২১টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞ ক্রিকেটাররাও খেলবেন, যা টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলবে।

বুধবার (২৪ ডিসেম্বর) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড–২-এ উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা উঠবে। প্রথম রাউন্ডে ৭টি গ্রুপে বিভক্ত হয়ে ২১টি দল অংশ নেবে। প্রতিদিন স্টেডিয়ামের দুটি মাঠে চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্ট সফল করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বিসিবির মুখপাত্র সালাহউদ্দিন আহমদ বলেন, “কক্সবাজারের ঝিমিয়ে পড়া ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও টুর্নামেন্টটি কক্সবাজারের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্থানীয় ক্রীড়ামোদীদের প্রত্যাশা, বিসিবি কাউন্সিলর কাপের মতো নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করা হলে পর্যটন নগরী কক্সবাজার থেকেও ভবিষ্যতে মুমিনুল হক বা সৌরভের মতো আন্তর্জাতিক মানের ক্রিকেটার উঠে আসতে পারবেন।

মাদকসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
মাদকসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার
শেয়ার করুন

জামালপুরের বকশীগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

 

বহিষ্কৃত নেতা মো. নাজমুল হাসান, যিনি মেরুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শনিবার (১১ এপ্রিল) জেলা স্বেচ্ছাসেবক দল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে।

 

 

জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ মেরুরচর ইউনিয়নের মাইছেনির চর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নাজমুল হাসানকে তার বাসার সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

ঘটনার পরদিন মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোরহাব আলী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

 

নাজমুল হাসানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপ এবং মাদক কারবারি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭ নম্বর মেরুরচর ইউনিয়ন শাখার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্র অনুযায়ী তাকে দলের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। ভবিষ্যতে তিনি দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না।

 

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমিন আকন্দ কাওসার বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ততার কারণে নাজমুল হাসান দলের গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন, তাই তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অবস্থানে দল কোনো ধরনের ছাড় দেবে না।

ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প
শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি এই মন্তব্য করেন।

সিএনএনের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে—এ বিষয়টি যদি সত্য হয়, তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে।

 

 

শনিবার (১১ এপ্রিল) সিএনএন তিনটি সূত্রের বরাত দিয়ে জানায়, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

 

এই গোয়েন্দা মূল্যায়ন থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র পুনরায় সক্রিয় করা বা মজুদ বাড়ানোর চেষ্টা করছে।

 

 

এদিকে, আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে।

 

সূত্র: সিএনএন।

 

শিগগিরই চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা ধরে অভিযানে নামছে র‍্যাব

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
শিগগিরই চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা ধরে অভিযানে নামছে র‍্যাব
শেয়ার করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

ইন্তেখাব চৌধুরী বলেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। অতিসত্বর তালিকা ধরে অভিযানে নামা হবে।

 

এছাড়া গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও বেশ কয়েকজন মানব পাচারকারীকে গ্রেপ্তারের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, পতেঙ্গা উপকূলের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০ হাজার ৬৪ লিটার ভোজ্যতেল জব্দের কথাও জায়ানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক।