খুঁজুন
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ, ১৪৩৩

কে এই বাপ্পী, যে ছিল ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
কে এই বাপ্পী, যে ছিল ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা
শেয়ার করুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। হত্যার সরাসরি নির্দেশদাতা হিসেবে পুলিশের তদন্তে নাম উঠে এসেছে পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর।

ডিবি প্রধান জানান, হাদিকে টার্গেট করার মূল কারণ ছিল তার আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান। হত্যার ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জন গ্রেপ্তার হয়েছেন এবং ৫ জন পলাতক। তদন্তে প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। তিন দিন পর, ১৮ ডিসেম্বর হাদির মৃত্যু হয়।

প্রাথমিক হত্যাচেষ্টার মামলা দায়ের করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। হাদির মৃত্যুতে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। ডিবি প্রধান আরও জানান, অভিযুক্ত ফয়সাল করিম ভিডিওবার্তা দিতে পারে, কিন্তু তার জড়িত থাকার প্রমাণও নিশ্চিতভাবে পাওয়া গেছে।

জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন
শেয়ার করুন

ঈদগাঁও বাজার নিউ মার্কেটের ৩য় তলায় ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সংবাদকর্মীসহ অর্ধশতাধিক অতিথির উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মনছুর আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, ঈদগাঁও উপজেলা বিএনপির সেক্রেটারি সেলিম মাহমুদ, সিবিএন বার্তা সম্পাদক ইমাম খাইর, টেলিগ্রাম নিউজ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেল, উপজেলা শিবির সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আজমগীর, সাংবাদিক নেতা নুরুল আমিন হেলালী, আমার দেশ প্রতিনিধি আনোয়ার হোসাইন, আইনজীবী মোবারক সাঈদ, মানবিক ব্যক্তিত্ব মনির আহমদ, ছাত্রদল নেতা সোহেল রানা, সাংবাদিক আজিজুর রহমান রাজু, আয়ুব, যুব মানবিক ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জোবাইরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ বজলুর রহমান। পরে অতিথিরা ফিতা কেটে অফিস উদ্বোধন করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

 

বক্তারা বলেন, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের ঐক্য এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্ত্রীকে বাঁচাতে কিডনি দিলেন স্বামী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
স্ত্রীকে বাঁচাতে কিডনি দিলেন স্বামী
শেয়ার করুন

ভালোবাসা শুধু কথায় নয়, কখনো কখনো জীবনের ঝুঁকি নিয়েও প্রমাণ করা যায়। শরীয়তপুরের জসিম উদ্দিন যেন সেই সত্যকেই নতুন করে সামনে আনলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গী মিনারা বেগমের জীবন সংকটে নিজের একটি কিডনি দিয়ে তিনি সৃষ্টি করেছেন মানবিকতা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। এমন মানবিক ঘটনা জানাজানি হওয়ার পর শরীয়তপুরজুড়ে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই এটিকে ভালোবাসা, দায়িত্ববোধ ও ত্যাগের বিরল উদাহরণ হিসেবে দেখছেন।

 

পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ২ বছর আগে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগতে শুরু করেন ৩২ বছর বয়সী মিনারা বেগম। চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। পাশাপাশি পেটের ভেতরে একটি টিউমারও ধরা পড়ে। পরিবারের ওপর যেন নেমে আসে অন্ধকারের ছায়া। পরবর্তীতে মিনারাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসার পরে টিউমারের চিকিৎসা সম্পন্ন হয়। কিন্তু টাকার অভাবে কিডনি স্থাপন করাতে পারেননি স্বামী জসিম উদ্দীন। ধীরে ধীরে মিনারা বেগমের অসুস্থতা বাড়লে শুরু হয় কিডনি ডোনার খোঁজার দীর্ঘ চেষ্টা।

 

একপর্যায়ে মিনারা বেগমের মা কিডনি দিতে রাজি হন। কিন্তু নিয়তির নিষ্ঠুরতায় পরীক্ষা-নিরীক্ষার পরে হার্টের রোগ ধরা পড়ে মিনারা বেগমের মায়ের। এমন অবস্থায় দুশ্চিন্তায় ভেঙে পড়েন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জসিম উদ্দীন (৩৬)। সেই সময় স্ত্রীর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান জসিম। এক মুহূর্ত দেরি না করে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। চিকিৎসকদের প্রয়োজনীয় পরীক্ষা শেষে গত ৫ মার্চ ঢাকার শ্যামলী সিকেডি আ্যন্ড ইউরোলজি হাসপাতালে তার কিডনি মিনারার শরীরে প্রতিস্থাপন করা হয়। সফল অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মিনারা বেগম। বর্তমানে স্বামী ও ছেলে সন্তান নিয়ে ঢাকার শ্যামলীতে ভাড়া বাসায় থেকে চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক জীবনে ফেরার আশায় দিন গুনছেন তিনি।

ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান
শেয়ার করুন

ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন তুরস্কের সংসদের স্পিকার নুমান কুরতুলমুস। ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করার লক্ষ্যে প্রস্তাবিত নতুন আইনের সমালোচনা করে তিনি এ দাবি জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

 

বুধবার (১৫ এপ্রিল) ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন-এর ১৫২তম সাধারণ অধিবেশনে ইস্তাম্বুলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ১৯৭৪ সালে বর্ণবৈষম্যের কারণে দক্ষিণ আফ্রিকা-কে জাতিসংঘ থেকে স্থগিত করা হয়েছিল—যা আন্তর্জাতিক ব্যবস্থার কার্যকর ভূমিকার উদাহরণ।

 

তিনি প্রশ্ন তোলেন, একই দেশে ফিলিস্তিনিদের জন্য এক ধরনের আইন এবং ইসরায়েলিদের জন্য আরেক ধরনের আইন প্রযোজ্য হওয়া বর্ণবৈষম্যের শামিল কি না। এ প্রসঙ্গে তিনি জাতিসংঘ-এর ভূমিকাও সমালোচনা করেন। তার মতে, সাম্প্রতিক সংঘাত থামাতে সংস্থাটি ব্যর্থ হয়েছে এবং বিশেষ করে গাজায় সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

 

নুমান কুরতুলমুস বলেন, ‘দুঃখজনকভাবে জাতিসংঘ এখন এমন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা ক্ষমতাধর রাষ্ট্রগুলোর ইচ্ছা অনুযায়ী পরিচালিত হয়।’ তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের মুখে রয়েছে এবং সব রাষ্ট্রের সমান সার্বভৌম অধিকার থাকা উচিত।

 

 

অধিবেশনের বাইরে তিনি খালিদ আল মাওয়ালি-র সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ওমান-এর মধ্যস্থতার প্রশংসা করেন এবং পাকিস্তান-এ আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানান, যাতে যুদ্ধবিরতি স্থায়ী করা যায়।

 

তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল-এর পদক্ষেপ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরান-এর উত্তেজনা আরও বাড়াতে পারে।

 

উল্লেখ্য, তুরস্ক চতুর্থবারের মতো এই সাধারণ অধিবেশন আয়োজন করছে, যেখানে প্রায় ১৫৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন