খুঁজুন
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি
শেয়ার করুন

কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানায়। এ ঘটনায় মিরপুর থানা–তে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে ভোটকেন্দ্রে স্থাপিত দুটি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে।

 

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে চুরির বিষয়টি জানায়। বুধবার সকালে একই স্থানে নতুন করে সিসি ক্যামেরা বসানো হবে।’

 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় জিডি করেছেন। এখন পর্যন্ত চুরি হওয়া ক্যামেরা উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

ভেড়ামারা ও মিরপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ আসনে মিরপুর উপজেলায় মোট ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।

নির্বাচনে ভোট দেবেন না মেসি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
নির্বাচনে ভোট দেবেন না মেসি

?????????????????????????????

শেয়ার করুন

ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদত্যাগের মধ্য দিয়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নতুন নির্বাচনে আবারও সভাপতি পদে প্রার্থী হচ্ছেন লাপোর্তা। তবে এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ভিক্টর ফন্ট।

 

বার্সেলোনার ভবিষ্যৎ নির্ধারণী গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সাবেক তারকা ফুটবলারদের ভূমিকা বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যেই ভিক্টর ফন্টের পক্ষে অবস্থান নিলেও, লিওনেল মেসি এখন পর্যন্ত এ বিষয়ে নীরব রয়েছেন। যদিও লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক খুব একটা ভালো নয় এবং সেই বিবেচনায় ফন্টকে সমর্থন করার যুক্তিসঙ্গত কারণ তার রয়েছে।

 

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বার্সেলোনা নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এই নির্বাচনে ভোটদান প্রক্রিয়ায় অংশ নেবেন না কিংবা কোনোভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলবেন না। খবর ইয়াহু স্পোর্টসের।

 

প্রতিবেদন অনুযায়ী, মেসি কোনো প্রার্থীর সঙ্গেই সাক্ষাৎ করবেন না। এমনকি ভিক্টর ফন্টের সঙ্গেও নয়। যদিও ফন্ট প্রকাশ্যে জানিয়েছেন, নির্বাচনে জিতলে প্রথম কাজ হিসেবেই মেসিকে ফোন করবেন।

 

প্রতিবেদনে আরও নিশ্চিত করা হয়েছে, জোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন। তবুও এ নির্বাচনে ভোট দেয়ার সিদ্ধান্ত নেননি আর্জেন্টাইন তারকা। সাম্প্রতিক নির্বাচনগুলোর তুলনায় এটি একটি বড় পরিবর্তন। কারণ অতীতে মেসি নিয়মিতভাবে বার্সেলোনার নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এবং ভোট দিয়েছেন।

 

বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি কোনো প্রার্থীর নাম উল্লেখ করেও মন্তব্য করতে চান না। কারণ তিনি জানেন, তার সামান্য ইঙ্গিতও নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

 

এই নির্বাচনে মেসির অংশ না নেওয়ার প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে নিজের ব্যস্ত জীবন। ইন্টার মায়ামির হয়ে সক্রিয় ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়ার কারণে এবার বার্সেলোনার রাজনীতির বাইরে থাকছেন তিনি। তবে পরবর্তী নির্বাচনে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউনিয়ন হাসপাতালের ম্যানেজার আনোয়ার হোসেনের পিতার ইন্তেকাল

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
ইউনিয়ন হাসপাতালের ম্যানেজার আনোয়ার হোসেনের পিতার ইন্তেকাল
শেয়ার করুন

কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের ম্যানেজার আনোয়ার হোসেনের পিতা ও সাবেক সরকারি কর্মচারী আবুল হোসেন ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার মধ্যরাত ২টা ৩০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বাদ জোহরের নামাজের পর শহরের বাহারছড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে আবুল হোসেনের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৬ সন্তানের জনক। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ইন্তেকালে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে উপস্থিত তিনি নিজেই

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে উপস্থিত তিনি নিজেই
শেয়ার করুন

হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ শুরু হওয়ার পরপরই সেখানে গিয়ে উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই। এ সময় তাকে অনুষ্ঠানস্থলের সামনেই দেখা যায়। অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতেও দেখা গেছে।

পরে এ বিক্ষোভের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। এরপর নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘‘আমার কথায় বা আচরণে যাঁরা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’’

অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতেও দেখা গেছে
ফেসবুকে সাদিকুর রহমান খান লেখেন, আজ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে পাটওয়ারী নিজেই সবার আগে হাজির হয়ে বসেছিল। মির্জা আব্বাস লোকটার জন্য আগে মায়া হত। এখন আর হয় না। আগের জন্মে খুব বড় কোনো পাপ না করলে পাটওয়ারী নামের এই গজব আল্লাহ আব্বাসের ঘাড়ে ফেলত না।