চট্টগ্রামে কক্সবাজারের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীতে কক্সবাজার সদরের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ মে) রাত পৌনে ১২টার দিকে নগরীর একটি বাসার কক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম হুমায়ুন মাহফুজ। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মৌলভী মনির আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে কক্ষের দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে হুমায়ুন মাহফুজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন