খুঁজুন
, ,

২ দিনের কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী যেসব প্রোগ্রামে অংশ নেবেন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
২ দিনের কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী যেসব প্রোগ্রামে অংশ নেবেন
শেয়ার করুন

 

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ জুন রোববার ২ দিনের সফরে কক্সবাজার আসছেন। সফরকালে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান ৮টি কর্মসূচীতে যোগদান করবেন। স্বরাষ্ট্র মন্ত্রীর প্রেস সচিব ছাফওয়ানুল করিম এ তথ্য জানিয়েছেন। সুত্র মতে, প্রাথমিকভাবে নির্ধারণ করা প্রোগ্রাম গুলো যেকোন সময় পরিবর্তন ও সংশোধন হতে পারে।

প্রাথমিক প্রোগ্রাম লিস্ট অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ জুন রোববার সকাল ১০ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি সকাল ১১ টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে যাবেন। সেখানে তিনি বৃক্ষরোপণ উদ্বোধন ও সাফারী পার্ক পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান পেকুয়ার মেহেরনামা মুরাপাড়ায় শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত করতে যাবেন। এরপর নবগঠিত পেকুয়া পৌরসভার প্রশাসনিক যাত্রার ফলক উম্মোচন করবেন। পেকুয়ায় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর বাসভবন “সাঈদ ম্যানশন” এ অবস্থান ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। একইদিন বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক যাত্রার ভিত্তি প্রস্থর স্থাপন করবেন এবং বিকেল সাড়ে ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিতব্য জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার পৌঁছে সন্ধ্যা ৭টায় সার্কিট হাউসে কক্সবাজারের উর্ধ্বতন কর্মকতাদের সাথে মতবিনিময় করবেন। তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

পরদিন ১৫ জুন সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। মতবিনিময়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ২দিনের সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে ছাফওয়ানুল করিম জানিয়েছেন। এসব প্রোগ্রাম সম্পূর্ণ প্রাথমিকভাবে নির্ধারন করা হয়েছে। যেকোন সময় প্রোগ্রাম গুলো সংশোধন ও বাতিল হতে পারে। তবে এ প্রোগ্রাম সমুহ প্রাথমিকভাবে নির্ধারণ করে চুড়ান্ত লিস্ট করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রীর প্রেস সচিব ছাফওয়ানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে আগমনের সার্বিক প্রস্তুতি মনিটরিং করতে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ১২ জুন শুক্রবার কক্সবাজার আসছেন।

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল খনন কর্মসূচী প্রধানমন্ত্রীর প্রাথমিক প্রোগ্রাম লিস্টে এখনো অন্তর্ভুক্ত হয়নি। শুক্রবার ৫ জুন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পরিদর্শন করেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় যাওয়ার পর পাতলী খাল খনন কর্মসূচী প্রধানমন্ত্রীর প্রোগ্রাম লিস্টে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী শুক্রবার ৫ জুন সারাদিন চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার প্রধানমন্ত্রীর প্রোগ্রাম গুলোর জন্য নির্ধারিত স্থান সমুহ পরিদর্শন করেছেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম গুলোর সার্বিক প্রস্তুতির ব্যাপারে খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী শুক্রবার সকালে ডুলাহাজারা সাফারী পার্কে প্রধানমন্ত্রী কর্তৃক বৃক্ষরোপণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন ও এ বিষয়ে প্রস্তুতি দেখেন। পরে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রধানমন্ত্রী কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
এরপর সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভার প্রশাসনিক উপজেলা ভিত্তিপ্রস্তর স্থাপনের নির্ধারিত স্থান, মুরা পাড়ায় শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের সমাধিস্থল পরিদর্শন করে “সাঈদ ভবন” এ যান। পরে তিনি চকরিয়া পৌর বাস টার্মিনালস্থ জনসভার জন্য নির্ধারিত মাঠ পরিদর্শন করেন। এসময় জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

এসময় সিনিয়র সচিবের সাথে জেলা প্রশাসক মো.আ. মান্নান, পুলিশ সুপার আ.ন.ম সাজিদুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়ার ইউএনও শাহিন দেলোয়ার, পেকুয়ার ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, চকরিয়ার
সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, পেকুয়ার সহকারী কমিশনার (ভূমি), চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরী বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, বিশিষ্ট সাংবাদিক ছাফওয়ানুল করিম, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, চকরিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অগ্রবর্তী টিম কক্সবাজারে অবস্থান করছেন। তাঁরা প্রধানমন্ত্রী আগমনের সার্বিক বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে দফায় দফায় মিটিং করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মুনজারিন টাইলসের স্বত্বাধিকারী শহিদুল মোস্তফা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মুনজারিন টাইলসের স্বত্বাধিকারী শহিদুল মোস্তফা
শেয়ার করুন

অনলাইন সংবাদমাধ্যম টেলিগ্রাম নিউজে টার্মিনালকেন্দ্রিক ইয়াবা সিন্ডিকেট নিয়ে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন মুনজারিন টাইলসের স্বত্বাধিকারী শহিদুল মোস্তফা।

 

এক প্রতিবাদলিপিতে শহিদুল মোস্তফা বলেন, প্রকাশিত প্রতিবেদনে তাঁর ছবি ব্যবহার করে ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে তাঁকে সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি তাঁর নজরে আসার পর তিনি বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

 

শহিদুল মোস্তফা জানান, তিনি মুনজারিন টাইলসের স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি পশ্চিম লারপাড়া সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা কমিউনিটি পুলিশের সদস্য এবং লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

 

প্রতিবাদলিপিতে তিনি বলেন, এ ধরনের গুরুতর অভিযোগের ক্ষেত্রে কারও নাম বা ছবি ব্যবহারের আগে তথ্য ও পরিচয় যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সুনাম ও পেশাগত অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

শহিদুল মোস্তফা টেলিগ্রাম নিউজ কর্তৃপক্ষকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য ও ছবি পুনরায় যাচাই করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে প্রকৃত ঘটনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।

 

প্রতিবাদকারী:

শহিদুল মোস্তফা

স্বত্বাধিকারী, মুনজারিন টাইলস।

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক
শেয়ার করুন

চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান সফর যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। আজ রবিবার (২৫ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর জাপান যাওয়ার কথা রয়েছে।

 

সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’ ওই পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থার হাস্যোজ্জ্বল একটি ছবি জুড়ে দিয়েছেন তারেক রহমান।

 

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরকালে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।

টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ওমর হায়দার উভয় পক্ষের শুনানি শেষে জামিন বাতিলের এই আদেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দীন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের ঘোর বিরোধিতা করে আদালতে যুক্তি উপস্থাপন করা হয় যে, আসামি এই মুহূর্তে জামিনে মুক্তি পেলে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে এবং সমাজে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে আসামির জামিন আবেদন নাকচ করে দেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম বলেন, আসামির অতীতে কোনো অপরাধের রেকর্ড বা পূর্ববর্তী মামলা নেই। এছাড়া তার দাবি, মামলার অভিযোগগুলো মিথ্যা এবং ঘটনার পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই। এসব যুক্তি তুলে ধরেই তারা জামিনের আবেদন করেছিলেন।

 

এদিকে ঘটনাটির জের ধরে দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে বলে সতর্ক করেছে পুলিশ। উভয় মামলার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার গুজব থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিশুটির বাবাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে স্পষ্ট করেছেন তিনি।

 

রোববার সকালে জিএমপি ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে পরিচালিত ‘জিএমপি মিডিয়া’ নামের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের একটি সংবাদের প্রেক্ষিতে তিনি এসব তথ্য জানান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র ভেতরে প্রথম শ্রেণির ছয় বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেহ উদ্দিনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

তবে এর পরপরই ঘটনাটি নতুন দিকে মোড় নেয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী পাল্টা অভিযোগ তোলেন যে, ঘটনার পর একদল লোক মাদ্রাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি ভুক্তভোগী শিশুটির বাবা শাহজালাল রুমিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

 

পাল্টা এই মামলার পর ‘শিশুটির বাবাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ’—এমন খবর কিছু গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ে তৈরি হয় চাঞ্চল্য। তবে পুলিশ পরিষ্কার জানিয়েছে, মামলার তদন্ত আইনি নিয়ম মেনেই এগোচ্ছে এবং কোনো পক্ষকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে না।