সুস্থ হতে প্রবাসী এসেছিলেন দেশে, ট্রাক কেড়ে নিল প্রাণ
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজের যাওয়ার সময় অজ্ঞাত নামা ট্রাকের চাপায় শাহজালাল (২৫) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শাহজালাল উপজেলা পৌরসভার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে। সোমবার(১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় চৌদ্দগ্রাম লাকসাম আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন, চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন আহমেদ।
নিহতের বড় ভাই শাহাদাত জানান, ’আমার ভাই প্রবাসে অসুস্থ্য হলে চিকিৎসার জন্য দেশে আসেন। সোমবার ভোর পাচঁ ঘটিকায় সময় ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় পিছন থেকে অজ্ঞাত নামা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক লিটন বলেন, ‘প্রাথমিক সুরতহাল তৈরী করা হয়েছে।
- সকল আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

আপনার মতামত লিখুন