খুঁজুন
, ,

অর্ধশতাধিক কারবারির নিয়ন্ত্রণে টেকনাফের ভয়ংকর ইয়াবা সম্রাজ্য

শাহেদ ফেরদৌস হিরু
প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
অর্ধশতাধিক কারবারির নিয়ন্ত্রণে টেকনাফের ভয়ংকর ইয়াবা সম্রাজ্য

কারবারিদের ছবি

শেয়ার করুন

দেশের অন্যতম সীমান্ত উপজেলা টেকনাফ এখন মাদক, অস্ত্র, অপহরণ এবং মানবপাচারের আখড়া হিসেবে পরিচিত। পাহাড়, সমুদ্র, নদীপথ আর বৈচিত্র্যময় সীমান্ত এলাকার সুযোগকে কাজে লাগিয়ে কয়েকটি সুসংগঠিত সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছে এ ভয়ঙ্কর চোরাচালান চক্র। মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কিছুটা সফল দাবী করলেও বারবার ব্যর্থ হয়েছে। ফলে এই সিন্ডিকেটগুলো দিন দিন আরও প্রভাবশালী ও বেপরোয়া হয়ে উঠেছে।

দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে, টেকনাফের ৩০টি সীমান্ত পয়েন্টে রয়েছে নির্দিষ্ট নিয়ন্ত্রক। রাত নামলেই প্রতিদিন কোন না কোন সীমান্ত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে দেশ থেকে নৌকায় মিয়ানমারে পাচার করা হয় নিত্যপ্রয়োজনীয় পণ্য। বিনিময়ে মিয়ানমার থেকে আনা হয় মাছ, কাকড়াসহ নানা ধরনের মিয়ানমারের পণ্য। আর এসব পণ্যের আড়ালে আনা হচ্ছে ইয়াবা, আইস ও বিভিন্ন ধরেনের মরণাস্ত্র। এসব মালামাল বা মাদক আনা নেওয়ার পেছনে জড়িত রয়েছে অধিকাংশই চিহ্নিত অস্ত্রধারী মাদক কারবারী, রোহিঙ্গা, রাজনৈতিক ব্যাক্তি ও জনপ্রতিনিধি। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তা ও তাদের সোর্সও জড়িত রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, এসব সিন্ডিকেটের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পায় না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, টেকনাফের ৩০টি সীমান্তের কোন না কোন সীমান্ত দিয়ে প্রতিদিন দেশে প্রবেশ করছে মরণঘাতি ইয়াবার চালান। যারা এসব মাদকের চালান আনে, তারা শুধু মাদক নয়, ভারী অস্ত্রও আনেন। আর এসব মাদকের চালান খালাস করতে আইনশৃংখলা বাহিনীর নাকের ডগায় এসব ভারী অস্ত্র ব্যাবহার করছে প্রতিদিন। প্রতিবাদ করলে গুম বা মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায় এসব মাদক ব্যাবসায়ীরা।

একজন জনপ্রতিনিধি বলেন, অপরাধীদের বিরুদ্ধে কথা বলতে গেলে উপরমহল থেকে চাপ আসে। এভাবে চলতে থাকলে একদিন পুরো টেকনাফ সন্ত্রাসীদের হাতে চলে যাবে। প্রশাসনের কয়েকজন সোর্স জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের অদৃশ্য সহযোগীতায় প্রতিদিন মিয়ানমার থেকে প্রবেশ করছে লাখ লাখ পিস ইয়াবা। তারা কঠোর হলে বা চাইলে একটি ইয়াবার দানাও মিয়ানমার থেকে দেশে প্রবেশ করবে না।

সম্প্রতি টেকনাফের কয়েকজন মাদক মাফিয়াদের বিরুদ্ধে একটি তালিকাও তৈরী করেছে প্রশাসন। প্রশাসনের তালিকার সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে বেরিয়ে এসেছে বর্তমানে কাদের নিয়ন্ত্রণে মাদক কারবার। অনুসন্ধানের ১ম পর্বে কয়েকজন মাদক ব্যাবসায়ীর সিন্ডিকেট, অস্ত্রের ব্যাবহার ও সম্পদের তথ্য উঠে এসেছে।

জানা গেছে, শাহপরীর দ্বীপ এলাকা একসময় ছিল জেলেদের শান্তিপূর্ণ বসতি। আজ তা রূপ নিয়েছে মাদক, অস্ত্র ও চোরাচালানের ভয়ংকর দুর্গে। পাহাড়, নাফ নদী ও সমুদ্রবেষ্টিত এই দ্বীপে গড়ে উঠেছে একাধিক মাদকের করিডোর। যার নিয়ন্ত্রণে রয়েছে এখানকারই কিছু বর্তমান ও সাবেক ইউপি সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতা।

তার মধ্যে অন্যতম সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপ ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান। স্থানীয়রা তাকে শুধু মেম্বার নয়, ইয়াবা সম্রাট হিসেবেই চেনেন। তার নিয়ন্ত্রণে রয়েছে শাহপরীর দ্বীপের মাদক সম্রাজ্য। মাদকের টকয়েক কোটি টাকার সম্পদ, জমি ও বাড়ি করেছেন বলে জানায় স্থানীয় সূত্র।

একইভাবে ৯নং ওয়ার্ডের সাবেক ফজল হক মেম্বার প্রাক্তন হলেও তার মাদকের প্রভাব এখনো অটুট। স্থানীয় রাজনীতির ছত্রছায়ায় থেকে গড়ে তুলেছেন মাদকের নিজস্ব নেটওয়ার্ক। মাদকের টাকায় ফিশিং ট্রলার, জমি, বাড়িসহ অনেক সম্পদের মালিক হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে প্রশাসনের তালিকার বাইরের লোক হিসেবেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি।

এছাড়াও ৮নং ওয়ার্ডের দেলোয়ার ডাকাত শুধু নামেই ডাকাত নয়, কাজেও তাই। এলাকাবাসীর ভাষায়, দেলোয়ারের নৌকা মানেই মিয়ানমার থেকে মাদক আসছে। তার নামে রয়েছে একাধিক মামলা। তার শক্তিশালী অস্ত্রধারী একটি বাহিনী রয়েছে বলে জানা গেছে। সে রাতে নৌপথ ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার চালান আনে, দিনে স্থানীয় বাজারে ছড়িয়ে দেয় বলে জানা গেছে।

টেকনাফ মুন্ডার ডেইল ও আলীর ডেইল সীমান্তের মাদক নিয়ন্ত্রণ করেন সাবরাং ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন দানু ও বিএনপি নেতা বাইট্টা মার্কিন। দানুর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। দুই কোটি টাকা খরচ করে করেছেন রাজকীয় বাড়ি, কিনেছেন ৫ একরের মাছের প্রজেক্ট,৭ একর লবণের মাঠ, ১টি পুকুর, ফিশিং ট্রালার দুইটি, সুপারি বাগান দুইটি। এছাড়াও নামে বেনামে ১০ কোটি টাকার সম্পদ রয়েছে তার। স্বৈরাচার সরকারের পতনের পর সাবেক এমপি বদির বাগিনার নিপু গা ঢাকা দিলে তার সব ধরনের বৈধ-অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করেন এই সাবেক ইউপি সদস্য দানু। এবং বাইট্টা মার্কিনের রয়েছে মাদকের বিশাল সিন্ডিকেট। মাদকের টাকায় কক্সবাজার শহরে কিনেছেন ফ্ল্যাট, নিজ এলাকায় করেছেন বাড়ি, মেরিন ড্রাইভ সহ বিভিন্ন জায়গায় নামে বেনামে কিনেছেন কয়েক কোটি টাকার জমি।

টেকনাফের নাইট্টং পাড়া সীমান্তজুড়ে গড়ে উঠেছে এক সুসংগঠিত মাদক চক্র, যার মূল নিয়ন্ত্রণে রয়েছেন এলাকারই সাবেক জনপ্রতিনিধিরা। অনুসন্ধানে জানা গেছে, এই রুট নিয়ন্ত্রণ করেন গুরা মিয়া, সাবেক কমিশনার শাহআলম, সাবেক কমিশনার দুলু, মোঃ ইকবাল ও সরওয়ার।

সাবরাং ৩ নং ওয়ার্ডের কচুবনিয়া এলাকার মোজাফফর মিয়ার ছেলে গুরা মিয়ার রয়েছে একাধিক মামলা। সে মানব পাচারের পাশাপাশি নিয়ন্ত্রণ করেন মাদক ব্যাবসা। এলাকায় সবাই তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিনে। তার ভারী আগ্নেয়াস্ত্র রয়েছেও বলে জানিয়ে একটি সূত্র। মাদক ও মানব পাচারের মাধ্যমে কোটি টাকা খরচ করে করেছেন দুইতলা বাড়ি, কচুবনিয়া বাজারের সাথে কিনেছেন সুপারি বাগান সহ ১ কানি জমি, কিনেছেন ৩ একরের মাছের প্রজেক্ট, রয়েছে মুরগীর ফার্ম, ১টি পুকুর, ২ একর লবণের মাঠসহ নামে বেনামে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানা যায়। তাদের হয়ে মাঠপর্যায়ে কাজ করে একটি সিন্ডিকেট। তারা ফিশিং বোট ও ডিঙ্গি জাল ব্যবহার করে সীমান্তপথে মাদকের চালান আনা-নেওয়ার কাজ পরিচালনা করেন। এছাড়াও মিয়ানমারে নিত্য প্রয়োজনীয় পণ্য পাঠিয়ে বিনিময়ে ইয়াবা ও আইসের চালান আনেন তারা।

টেকনাফ সদর ইউনিয়ের তুলাতলী সীমান্তে মাদকের সব ধরনের মাদক ও মানবপাচার নিয়ন্ত্রণ করেন কাদের ও আব্দুল আজিজ। কাদেরের বিরুদ্ধে মানবপাচার সহ কয়েকটি মামলা রয়েছে। মাদক ও মানবপাচারের অবৈধ টাকায় মেরিন ড্রাইভে ক্রয় করেছে জমি। করেছেন বিলাসবহুল বাড়ি। চোরা কারবার ও মানবপাচারের কাজে ব্যাবহার করেন দামী মোটরসাইকেল। এবং আব্দুল আজিজের মেরিন ড্রাইভে প্রায় কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে। কোটি টাকা খরচ করে করেছে আলীশান বাড়ি। তার বিরুদ্ধেও রয়েছে একাধিক হমামলা।

টেকনাফ বাহারছড়া ঘাট, লম্বরী ঘাট, মহেশখালীয়া পাড়া ঘাট ও খুরের মুখ নৌ ঘাট পর্যন্ত মাদকের নিয়ন্ত্রণ করেন বাহারছড়া এলাকার জাফর প্রকাশ বেজি জাফর, জসিম, মাহমুদুল হক, আজিজুল হক প্রকাশ আরজু, গোদার বিল এলাকার মোঃ কাশেম ও তার ভাই ছৈয়দ কাশেম, সেবর আলম। তাদের প্রতিজনের অবৈধ অস্ত্র রয়েছে বলে জানিয়েছে প্রশাসনের একটি সূত্র। আর এদের হয়ে কাজ করে প্রায় ৫০ জনের একটি অস্ত্রধারী সিন্ডিকেট। তারা এসব ভারী অস্ত্র ব্যাবহার করে মাদক কারবার ও মাদক ছিনতাইয়ের মত কর্মকান্ড করে বেড়ায় বলে জানিয়েছেন স্থানীয়রা। সরকার পতনের পর সাবেক এমপি বদির আত্মীয়ের একটি রেস্টুরেন্ট দখল করে সেখানে নিয়মিত মাদক বেচাকেনার হাট বসান বলেও জানিয়েছেন স্থানীয়রা।

টেকনাফের জিরো পয়েন্ট ও সাবরাং বাজারকেন্দ্রিক মাদক ব্যবসায় সক্রিয় রয়েছে আরেকটি শক্তিশালী চক্র। তাদের মধ্যে রয়েছে মোঃ ইসমাইল, একরাম এবং শমসু মেম্বার। এবং কাটাবনিয়া এলাকায় , উমর, গুরা মিয়া, ফারুক ও রিদুয়ান।

শমসু মেম্বারের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। আর তার নামে ও বেনামে রয়েছে কয়েক কোটি টাকার সম্পদ। একই চক্রের আরেক সদস্য টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মোঃ একরামের বিরুদ্ধে রয়েছে ১০টি মামলা। অবৈধ অস্ত্রধারী হিসেবেই এলাকায় পরিচিত। মাদকের ব্যবসায় চার তলা ফাউন্ডেশনে করেছেন এক তলা বিশিষ্ট রাজকীয় বাড়ি। তার রয়েছে ১০ একর লবণের মাঠ, ১৫টি ট্রাক, মাছের প্রজেক্ট ১০ একর, এছাড়াও নামে বেনামে প্রায় ৩০ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। স্থানীয়দের অভিযোগ, এই চক্র দিনের আলোয় প্রশাসনের নাকের ডগায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে।

টেকনাফের বাসিন্দারা অস্ত্র ও ইয়াবার অঘোষিত গডফাদার হিসেবে চেনেন কোস্ট গার্ডের সোর্স মিজানকে। টেকনাফের কেরুনতলী সীমান্ত নিয়ন্ত্রণ করেন মিজান। যিনি শুধু মাদক নয়, মিয়ানমারে নিত্য পণ্য পাঠিয়ে দেশে নিয়ে আসেন মাদক ও আধুনিক অস্ত্র। একেএ-৪৭, জি থ্রি রাইফেল, নাইন এমএম পিস্তল সহ নানান ধরনের অস্ত্র এনে সরবরাহ করেন দেশের বিভিন্ন সন্ত্রাসী ও মাদক সম্রাটদের কাছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, কোস্ট গার্ডের অভিযানে নেতৃত্বে ১ম সারিতে থাকেন তিনি এবং কোস্ট গার্ডের অভিযানে জব্দ হওয়া ইয়াবা তালিকায় কম দেখিয়ে তার এক আত্মীয়ের মাধ্যমে বিক্রিও করেন মিজান। মাদক বিক্রি ও অস্ত্র পাচারের টাকায় মিজান গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি, ফিশিং ট্রলার,জমি ও গাড়ি। স্থানীয়রা বলেন,
কোস্ট গার্ডের নিয়ন্ত্রণ মিজানের হাতে, তাকেই সবাই কোস্ট গার্ডের সদস্য হিসেবে চেনেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরেও বীরদর্পে কিভাবে কোস্ট গার্ডের সাথে ঘুরে বেড়ায় বলেও অভিযোগ জানিয়েছেন খোদ প্রশাসনের কর্মকর্তারা।

এছাড়াও মাদকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন টেকনাফ সদরের জালিয়াপাড়া পাড়া, রুবেল, আবিয়া, খোকন, মাহমুদুল হক, দক্ষিণ জালিয়া পাড়ার আজাদ, নাইম, নুরুল বশর, মোঃ জুবাইর, মোঃ ইমান, দক্ষিণ জালিয়া পাড়ার মোঃ সালমান ও মোস্তাক হাঙ্গার ডেইল, তারেক, আবদুর রহমান, আফসার, আবদুর রহমান, জয়নাল আবেদীন, নাজির পাড়া, এনামের ভাতিজা তারেক, রফিক, তোফায়েল, ছমদ, মৌলভীপাড়ার আবদুর রহমান,
কোনকার পাড়ার বিচ্চু জাফর।

টেকনাফের হ্নীলা রঙ্গিখালী জামাল মেম্বারের ছেলে শাহ আজম সরকার একাই শাসন করে রঙ্গিখালী। তার মাদকের টাকার এতই প্রভাব যে স্থানীয়রা তাকে রঙ্গিখালীর সরকার নামেই বেশি চিনে। মাদকের টাকায় ২০ একর জমির উপর করেছে একটি টিনশেড বাড়ি। মুরগীর ফার্ম ৪টি, গরুর ফার্ম ১টি, প্রাইভেট গাড়ি ২টি, ড্রাম্প ট্রাক ২টি ও স্বর্ণলংকারসহ প্রায় ১০ কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানা গেছে। এসব মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে ১৫ জনের একটি অস্ত্রধারী একটি সিন্ডিকেটও রয়েছে তার। এসব অস্ত্র ব্যবহার করে অপহরণ ও ডাকাতি করে বলেও অভিযোগ তার বিরুদ্ধে। লেদার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর রোহিঙ্গাদের ব্যবহার করে মাদক ব্যাবসা করে হয়ে গেছেন টাকার কুমির। বনে গেছেন অঢেল সম্পদ ও অর্ধশত কোটি টাকার মালিক। অজ্ঞাত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হ্নীলা ৮নং ওয়ার্ডের নুরুল হুদা মেম্বার ইয়াবা বেচে গড়েছেন সম্পদের পাহাড়। জ্ঞাত বহির্ভুত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলের অপরাধে নুরুল হুদার বিরুদ্ধে মামলাও করে দুদক।

এছাড়াও উত্তরের নাটিক্কার কোনা, উনচিপ্রাং ব্রিজ, কানজর পাড়া, ঝিমংখালী, খারাংখালী, মৌলভীবাজার, ওয়াব্রাং, হ্নীলা ফুলের ডেইল, চৌধুরী পাড়া, জালিয়া পাড়া, লেদা, রঙ্গীখালী ও জাদি মোড়া সীমান্তজুড়ে গড়ে উঠেছে ভয়ংকর মাদক সাম্রাজ্য। এসব পয়েন্টের প্রায় প্রতিটিই এখন মাদক পাচারের ঘাঁটিতে পরিণত হয়েছে। এই সীমান্ত পথগুলো দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদক দেশে প্রবেশ করে। আর এই কারবারের নিয়ন্ত্রণে রয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তি ও মাফিয়া গোষ্ঠী তাদের মধ্যে রয়েছে হ্নীলা পূর্ব সিকদার পাড়ার বিএনপি নেতা আতর সাইফুল, হ্নীলা ২ নং ওয়ার্ডের বেলাল মেম্বার, কোনার পাড়ার মোঃ ইদ্রিসের ছেলে রমিজ উদ্দিন, ওয়াব্রাংয়ের মোস্তাক-সেলিম-নওশেদ, ঝিমংখালীর মামুন, কানজর পাড়ার জামাল, কানজর পাড়া বাদশা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন, মৌলভীবাজারের বেলাল মেম্বার ও চাম বাদাশার ছেলে সাদ্দাম, নুরুল হুদা মেম্বার, হোয়াইক্কং নয়া বাজারের শমসু উদ্দিন, উনচিপ্রাং বাজারের খেলনার দোকানের আনোয়ার।এরা সবাই চিহ্নিত মাদক চক্রের শীর্ষে রয়েছেন।

দমদমিয়া সীমান্তের নিয়ন্ত্রণে রয়েছেন আইয়ুব নামের এক ব্যক্তি, যিনি স্থানীয়দের কাছে মাদকের গডফাদার হিসেবে পরিচিত। চৌধুরী পাড়া, রঙ্গিখালী ও জালিয়া পাড়ার মিজানের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এইসব চক্র শুধু মাদক পাচারই করছে না, বরং মিয়ানমারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাঠিয়ে বিনিময়ে মাদক এনে দেশের নানা প্রান্তে ছড়িয়ে দিচ্ছে। মাদকের এসব সিন্ডিকেটের পেছনে রয়েছে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য। এরা মাদকের টাকায় গাড়ি, বাড়ি, জমি কিনে সমাজে প্রভাবশালী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। প্রশাসনের নাকের ডগায় চলা এই ব্যবসা বন্ধে এখনও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেই। বরং অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রেই স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী রাজনৈতিক মহলের সহায়তায় এই চক্র আরও বিস্তৃত হচ্ছে।

এছাড়াও মাদকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন টেকনাফ সদরের জালিয়াপাড়া পাড়া, রুবেল, আবিয়া, খোকন, মাহমুদুল হক, দক্ষিণ জালিয়া পাড়ার আজাদ, নাইম, নুরুল বশর, মোঃ জুবাইর, মোঃ ইমান, দক্ষিণ জালিয়া পাড়ার মোঃ সালমান ও মোস্তাক হাঙ্গার ডেইল, তারেক, আবদুর রহমান, আফসার, আবদুর রহমান, জয়নাল আবেদীন, নাজির পাড়া, এনামের ভাতিজা তারেক, রফিক, তোফায়েল, ছমদ, মৌলভীপাড়ার আবদুর রহমান,
কোনকার পাড়ার বিচ্চু জাফর ও আত্মসমর্পণকারী ইয়াবার ডন সাবরাং শাহপরীরদ্বীপের যুবলীগ নেতা ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রেজু। তার নামে বেনামে রয়েছে বিপুল পরিমাণ সম্পদ। টাকার বিনিময়ে হাতিয়ে নিয়েছেন ইউপি সদস্যের পদ।

স্থানীয় প্রশাসনের একাধিক সদস্য জানান, তারা অনেক সময় এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালাতে গেলেও ভেতর থেকে তথ্য পাচার হয়ে যায়। ফলে অভিযানে গেলেও তেমন ফল আসে না। এক গোয়েন্দা কর্মকর্তা জানান, সব ডিপার্টমেন্ট জানে মাদক কারবারে কারা কারা জড়িত, কিন্তু তাদের পেছনে রয়েছে রাজনৈতিক ছত্রছায়া, প্রভাবশালীদের আশ্রয় ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তা।

অভিযোগের বিষয়ে জানতে কথা হয় বেশ কয়েকজনের সাথে, কয়েকজন মাদক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন, কয়েকজন জড়িয়ে পড়েন বিতর্কে। এছাড়াও কয়েকজন বিভিন্ন মাধ্যমে তদবির শুরু করেন। আবার অনেকের নাম্বার না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, পুরাতন যারা মাদকের গডফাদার আছে তাদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। নতুন ও পুরাতন মাদকের গডফাদারদের মিলিয়ে প্রতিজনের জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরী করা হচ্ছে। যাতে করে তাদের গতিবিধি নজরদারির ভিতরে রাখা যায়।

টেকনাফ সীমান্তে এত নিরাপত্তা চৌকি থাকার পরেও কিভাবে মাদক প্রবেশ করে জানতে টেকনাফ ২ বিজির অধিনায়ক আশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার
শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে এই আয়োজন করা হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আয়োজনে এসব ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘শুভ শুভ শুভদিন, জাইমা রহমানের জন্মদিন’ ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছিলাম, যার মধ্যে অংশ নিয়েছিল ৫৪৮ জন ছাত্রী। মোট ১০২টি শিক্ষার্থী প্রতিষ্ঠানের ৫৪৮জনকে ডেকে নিয়ে বাইসাইকেল উপহার দিচ্ছি।

এছাড়া যে প্রতিষ্ঠানে এই বাইসাইকেল প্রদানের আয়োজন করা হয়, তাদেরসহ প্রায় এক হাজার শিক্ষার্থীদের জাইমা রহমানের ছবি সম্বলিত মগ উপহার দেওয়া হয়।

বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত হন। কেউ কেউ স্কুল মাঠেই সাইকেল চালিয়ে আনন্দ উপভোগ করেন।

ঝোঁপঝাড়ে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
ঝোঁপঝাড়ে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন
শেয়ার করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে ফটিকছড়িতে সড়কের পাশের ঝোপঝাড়ে ফেলে যাওয়া এক নবজাত কন্যাশিশুকে দত্তক নিতে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে শিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে এক দিনেই ১২৩টি আবেদন জমা পড়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবেদনকারীদের পারিবারিক পরিবেশ, আর্থিক সামর্থ্য, শিশুর পরিচর্যার সক্ষমতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে উপযুক্ত পরিবার নির্বাচনের প্রক্রিয়া চলছে। তবে, আবেদন করলেই শিশুটিকে দত্তক নেওয়ার সুযোগ মিলবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও প্রযোজ্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম গণমাধ্যমকে বলেন, শিশুটিকে দত্তক নিতে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। উপযুক্ত পরিবার নির্বাচনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং এলাকার আমতলীতে সড়কের পাশের ঝোঁপঝাড় থেকে নবজাতকটিকে জীবিত উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন শিশুটিকে ঝোঁপের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ফটিকছড়ি থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটির শারীরিক অবস্থা ভালো ছিল।তবে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে উপযুক্ত পরিবার নির্বাচনের পাশাপাশি তাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ঘটনার রহস্য উদঘাটন ও পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় ভোলাখালে অষ্টম সেতু নির্মাণের প্রস্তাব

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় ভোলাখালে অষ্টম সেতু নির্মাণের প্রস্তাব
শেয়ার করুন

কক্সবাজারের পেকুয়ায় ভোলাখালের ওপর মগনামা বাজারপাড়া থেকে বারবাকিয়া ইউনিয়নের বোধামাঝির ঘোনা পর্যন্ত ১০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে মগনামা ও বারবাকিয়ার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের পাশাপাশি পেকুয়া ও কুতুবদিয়ার মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

সম্প্রতি সেতু নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের প্রয়োজনীয় সুপারিশ ও প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে সেতু নির্মাণকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মতে, সেতুটি বাস্তবায়িত হলে মগনামা ও বারবাকিয়ার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের পাশাপাশি পেকুয়া ও কুতুবদিয়ার সঙ্গে মহেশখালী হয়ে চট্টগ্রামের যোগাযোগে একটি বিকল্প ও গুরুত্বপূর্ণ সড়কপথ তৈরি হতে পারে। এতে যাতায়াতের সময় ও পেকুয়া বাজার কেন্দ্রীক যানজট ভোগান্তি কমার পাশাপাশি উপকূলীয় এ অঞ্চলের আর্থসামাজিক কর্মকাণ্ড, কৃষিপণ্য,লবণ, মৎস্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ‎ভোলাখালের বিভিন্ন অংশে ইতোমধ্যে সাতটি সেতু নির্মিত হয়েছে। এর মধ্যে রয়েছে- মগনামা শরৎঘোনা–রাজাখালী নতুনঘোনা সেতু, পেকুয়া পশ্চিম গোঁয়াখালী অংশের রাবারড্যাম সেতু, পেকুয়া বাজার–বারবাকিয়া ফাঁশিয়াখালী সেতু, পেকুয়া মৌলভীপাড়া অংশের আঞ্চলিক মহাসড়ক সেতু, পেকুয়া-বারবাকিয়া বাজার সেতু, পেকুয়া সাবমেরিন নৌঘাঁটি সড়কের সালাহউদ্দিন সেতু এবং বাগুজারা-সাকুরপাড় সেতু।

স্থানীয়দের দাবি, এসব সেতুর ধারাবাহিকতায় মগনামা বাজারপাড়া-বোধামাঝির ঘোনা সেতুটি নির্মিত হলে ভোলাখালের ওপর এটি হবে অষ্টম গুরুত্বপূর্ণ সংযোগ সেতু। সেতুটি নির্মিত হলে পেকুয়া উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি কুতুবদিয়ার সঙ্গে সড়ক যোগাযোগেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

 

‎

 

‎এতে শিক্ষা, চিকিৎসা, লবণ,মৎস্য ও কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে দুই উপজেলার মানুষ সুফল পাবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে পেকুয়া বাজারকেন্দ্রিক সড়কে যানবাহনের চাপও কিছুটা কমতে পারে বলে মনে করছেন তারা।

 

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ভোলাখাল মগনামা ও বারবাকিয়ার মানুষের স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা হয়ে আছে। খালের ওপর প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে দুই এলাকার মধ্যে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও জনজীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

 

‎দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব ছফওয়ানুল করিম বলেন, ‘চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় ভোলাখালের মগনামা বাজারপাড়া অংশে ১০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ ও প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদনের পর পরবর্তী প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে সেতু নির্মাণের কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’

 

‎তিনি বলেন, ‘সেতুটি নির্মিত হলে মগনামা, বারবাকিয়া ও আশপাশের এলাকার মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি পেকুয়া-চকরিয়া অঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।’

 

‎

 

‎পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রচেষ্টায় মগনামা-বোধামাঝির ঘোনা সেতু নির্মাণের উদ্যোগের খবরে বারবাকিয়া ও আশপাশের এলাকার মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ যোগাযোগের ক্ষেত্রে নানা দুর্ভোগ পোহাচ্ছেন। সেতুটি নির্মিত হলে বারবাকিয়াসহ আশপাশের এলাকার সঙ্গে পেকুয়া উপজেলার সরাসরি ও সহজ যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলেও এর ইতিবাচক প্রভাব পড়বে।’

তিনি বলেন, ‘মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, পেকুয়া ও কুতুবদিয়ার মধ্যে যাতায়াত এবং পণ্য পরিবহনের ক্ষেত্রেও এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে সেতুটির নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।’