খুঁজুন
, ,

গোল্ডেন বুট জিতলেন মেসি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
গোল্ডেন বুট জিতলেন মেসি
শেয়ার করুন

টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২৬ মৌসুমে ২৬টি গোল করে এই পুরস্কার জিতেছেন তিনি। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুইবার গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন মেসি।

 

মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে মেসির দল ইন্টার মায়ামি। ম্যাচটিতে নিজে গোল করতে না পারলেও সতীর্থদের দুটি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। ঘরের মাঠে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

 

গোল্ডেন বুটের দৌড়ে মেসির ধারেকাছেও যেতে পারেননি অন্য প্রতিদ্বন্দ্বীরা। তালিকায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। আর ন্যাশভিল এসসির স্যাম সারিজের গোলসংখ্যা ২১।

 

এর আগে গত মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। ওই গোলসংখ্যা এমএলএসের ইতিহাসে এক মৌসুমে চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ড। এবার আগের মৌসুমের গোলসংখ্যা ছুঁতে না পারলেও টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে লিগে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

 

চলতি মৌসুমে ইন্টার মায়ামির আক্রমণভাগেও সবচেয়ে বড় অবদান রেখেছেন মেসি। লিগে সর্বোচ্চ ৮০টি গোল করেছে দলটি। এর মধ্যে ২৬টি গোল নিজে করেছেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ইন্টার মায়ামির মোট ৮০ গোলের মধ্যে ৪৩টিতেই সরাসরি অবদান রেখেছেন তিনি।

স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান: পারশা মাহজাবিন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান: পারশা মাহজাবিন
শেয়ার করুন

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন পূর্ণী সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যা নিয়ে ভক্ত ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল ও রহস্যের সৃষ্টি হয়েছে। পারশা মাহজাবীনের বিয়ের খবর ও বরের পরিচয় গোপন রাখার মূল বিষয়গুলো নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।

 

রোববার (৮ নভেম্বর) পারশা তার ফেসবুক একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেন, ‘পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান।’

তিনি আরও বলেন, ‘এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক। ভালো ঘরের পুরুষেরা রূপ-যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’

সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী
শেয়ার করুন

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। বিয়ের আগে হবু জীবনসঙ্গী সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়ে দেওয়া তার পোস্টটি নিয়ে আলোচনা হচ্ছে।

 

রোববার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টটি দেন তিনি। সেখানে জুমা লেখেন, লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার ‘শামি বাই’ কিনা।

 

পোস্টের মন্তব্যের ঘরেও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। সেখানে জুমা লেখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’

তার এই পোস্টের ভাষা ও বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। তবে পোস্টে তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি।

 

ফাতিমা তাসনিম জুমা

‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন
শেয়ার করুন

বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন কক্সবাজারের ক্রীড়া সংগঠক ইউসান রাখাইন।

জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া অনুবিভাগ থেকে ৩ নভেম্বর, ২০২৬ ইং জারি করা এক আদেশে নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

ইউসান রাখাইন কক্সবাজার অ্যাডোনিস জিমের স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন ধরে শরীর গঠন ও শরীরচর্চা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি কক্সবাজারের ক্রীড়াঙ্গনে একজন পরিচিত সংগঠক হিসেবে কাজ করছেন।