খুঁজুন
, ,

জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া 

রামু (কক্সবাজার) প্রতিনিধি: 
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:০৬ পূর্বাহ্ণ
জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া 
শেয়ার করুন

মাত্র আট বছর বয়সেই জাতীয় পর্যায়ের গণিত অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে কক্সবাজারের রামু শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরশি আমিন আফিয়া। ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল জিনিয়াস অলিম্পিয়াড (IMGO) ২০২৬-এর জাতীয় পর্বে সেরা হয়ে এবার সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে খুদে এই গণিতবিদ।

 

গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’ অনুষ্ঠানে আরশির এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কার ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

 

বাংলাদেশ ইয়ং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর উদ্যোগে এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে IMGO ২০২৬-এর জাতীয় পর্বে প্রথম স্থান অর্জনের জন্য আরশিকে সম্মাননা সনদ দেওয়া হয়। পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয় IMGO ২০২৬-এর ‘YES Card’। এর মাধ্যমে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে সে।

 

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় IMGO ২০২৬-এর জাতীয় পর্ব। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তাশক্তি এবং জটিল সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করা হয়। এসব ক্ষেত্রে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে আরশি।

 

জাতীয় পর্যায়ে এই সাফল্যের মধ্য দিয়ে এবার বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার। সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পতাকা তুলে ধরে দেশের জন্য সম্মান বয়ে আনাই এখন তার পরবর্তী লক্ষ্য।

 

আরশির এই সাফল্যে আনন্দিত ও গর্বিত তার পরিবার। তার বাবা মোঃ আল আমিন এবং মা কহিনুর আক্তার। পরিবারের দ্বিতীয় সন্তান আরশি রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ‘ভৈরব’ শাখার শিক্ষার্থী। তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার লুধুয়া গ্রামে।

 

পরিবারের প্রত্যাশা, যথাযথ পরিচর্যা, নিয়মিত অনুশীলন এবং শিক্ষকদের দিকনির্দেশনা পেলে আরশি আন্তর্জাতিক পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে।

 

শহীদ শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা, এসপিপি, এইসি রুপালি বাংলাদেশ কে জানান,

শিশুদের মধ্যে গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি এবং যুক্তিনির্ভর চিন্তাশক্তির বিকাশে এ ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরশির এই অর্জন শুধু আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বা তার পরিবারের জন্যই নয়, রামু তথা কক্সবাজার জেলার জন্যও গর্বের বিষয়।

 

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এখন সিঙ্গাপুরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের অপেক্ষায় আরশি আমিন আফিয়া। খুদে এই গণিতবিদের হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও একটি গৌরবময় অর্জন আসবে—এমন প্রত্যাশা তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের।

এমপি নুসরাতের বাড়িতে আগুন: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
এমপি নুসরাতের বাড়িতে আগুন: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার
শেয়ার করুন

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিক্রিয়ায় গভীর রাতে স্বরাষ্ট্র, আইন ও জ্বালানি মন্ত্রীকে ফোনে না পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বুধবার রাতে কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়ে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি জানান, বুধবার মধ্যরাতে (রাত ১টা ২০ থেকে ১টা ২৫ মিনিটের দিকে) এক সহকর্মীর মাধ্যমে তিনি এই দুঃখজনক সংবাদ পান। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন, তবে তাকে ফোনে পাওয়া যায়নি। এরপর আইনমন্ত্রী এবং রাত ২টার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করা হলেও তাদের কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

সংসদে কথা বলার সময় ডেপুটি স্পিকার বলেন, ‘যখন একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে, ইট অ্যাফেক্টস এভরিওয়ান অব আস (এটি আমাদের সবার ওপর প্রভাব ফেলে)।’

তিনি আরও বলেন, এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার মতো স্পর্শকাতর ইস্যু সংসদে তোলার উপযুক্ত সময় এখনই। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাকে জানিয়েছেন যে ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

ডেপুটি স্পিকার স্পষ্ট করে জানান, তদন্ত প্রতিবেদন ও সাধারণ ডায়েরি (জিডি) অনুযায়ী দ্রুত মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি অপরাধীদের কঠোর বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত!

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত!
শেয়ার করুন

বাংলাদেশে চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়ে রয়েছেন, তাও সোয়া দু’বছরের ওপর হলো। ইতোমধ্যে বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে – এবং কয়েকমাস আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন। আজ পর্যন্ত তিনি সেই ঘোষণাতেই অনড় আছেন, যদিও দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিনতারিখ এখনো জানাননি।

শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা নিয়ে এই মুহুর্তে তার ‘হোস্ট কান্ট্রি’ যারা, সেই ভারত সরকারও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধও প্রায় দু’বছর হতে চললো তারা ঝুলিয়ে রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বারেবারেই বলেছেন, এটি একটি আইনগত বিষয় এবং আইনগতভাবেই এর মীমাংসা করা হবে।

 

কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে? এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই ‘প্রত্যাবর্তনে’র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে?

 

দিল্লি পুরো বিষয়টি এবং এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।

 

শেখ হাসিনার ঘোষণার সঙ্গে ভারতের যোগ কতটা?

সহজ উত্তর হলো, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে এই ঘোষণা করেননি। অন্যভাবে বললে, শেখ হাসিনা ও দিল্লি – দু’পক্ষই এই ব্যাপারে একমত হয়েছে বলেই এই ঘোষণা এসেছে।

 

দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর একটা ইস্যু হয়ে উঠেছে, এটা কোনও গোপন বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।

 

ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভাল সমাধান হতো যদি তিনি তৃতীয় কোনও দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।

 

ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সে দেশে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত অপশন।

 

বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের সে দেশে ফেরা ছাড়া আর কোনও বিকল্প নেই – সেটা নিয়েও দিল্লিতে নীতি-নির্ধারকরা একমত।

ভারতে আশ্রয় পাওয়া বিদেশি অতিথিদের জন্য সরকার নিয়িমিত ডিব্রিফিং-এর আয়োজন করে থাকে। শেখ হাসিনাও তার ব্যতিক্রম নন এবং এই সেসনগুলোতে তাকে ভারতের এই মনোভাবের কথা তুলেও ধরা হয়েছিল। দু’পক্ষ বিষয়টি নিয়ে সহমত হওয়ার পরেই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন।

 

প্রত্যর্পণের অনুরোধ তাহলে ঝুলিয়ে রাখা কেন?

শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল ২০২৪-এর ডিসেম্বরেই। এরপর একাধিকবার সেই মর্মে তাগাদাও দেওয়া হয়েছে।

 

ভারত আজ পর্যন্ত সেই অনুরোধে কোনও সাড়া দেয়নি – হ্যাঁ বা না কিছুই বলেনি। কিন্তু ভারত যদি সত্যিই চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন, তাহলে সে‌ অনুরোধ মেনে নিতে অসুবিধা কোথায়?

 

এর উত্তরে ভারতের পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু – তাকে এভাবে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।

 

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অতীতে ‘হাতকড়া পড়িয়েও’ বিদেশ থেকে বন্দিদের ফেরত পাঠানোর নজির আছে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সেরকম কিছু করবে – তা কল্পনারও অতীত।

 

যদি সেটা করা হয় – তাহলে বিদেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে ভুল বার্তা যাবে। যেমন নেপালে, শ্রীলংকায় বা মালদ্বীপে কোনও নেতাই ভারতকে আর কখনো ভরসা করতে পারবেন না।

 

তা ছাড়া শেখ হাসিনা যখন ২০২৪-এর ৫ই অগাস্ট ভারতের মাটিতে পদার্পণ করেন, তিনি আদালতে দণ্ডিত অপরাধী ছিলেন না – ছিলেন প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী। ভারতের চোখে তার সেই ‘স্ট্যাটাসে’ কোনো পরিবর্তন হয়নি।

 

ভারত ও বাংলাদেশের মধ্যেকার বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন অনেক আইনি ফাঁকফোকর আছে, যা কাজে লাগিয়ে কোনও অনুরোধ দিনের পর দিন ফেলে রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধ নিয়েও ভারতও ঠিক সেরকম কিছুই করছে।

 

তাহলে ভারত কী চায়, কোন শর্তে শেখ হাসিনা ফিরবেন?

দিল্লিতে সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো।

প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে – তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

 

সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনও পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে।

 

এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।

 

দ্বিতীয় শর্তটা হল, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

 

তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করছে না।

 

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, “আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।”

 

সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানাচ্ছেন।

 

এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।

 

দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা এখানে কতটা গুরুত্বপূর্ণ?

অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী যখন কিছুটা আকস্মিকভাবে এক অনির্ধারিত সফরে দিল্লিতে আসেন, তখন প্রধানমন্ত্রী মোদী ছাড়াও তিনি দেখা করেছিলেন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও।

 

ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র তখন বলেছেন, “বাংলাদেশে আমাদের হাই কমিশনারের দিল্লিতে এসে আর্মি চিফের সঙ্গে দেখা করার এমনিতে কোনও কারণই নেই, যদি না বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কারণ থাকে।”

 

তিনি আভাস দিয়েছিলেন, সেই কারণটা আর কিছুই নয় – শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীরও একটা সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।

বস্তুত গত দু-আড়াই বছরে ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে যতই ওঠাপড়া থাক, দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ থেকেছে এবং তাতে কখনোই কোনও ছেদ পড়েনি।

 

ভারতে ঠিক এর আগের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ও তার পূর্বসূরীরাও একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, “চব্বিশের জুলাইয়ের আগে থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে তাদের প্রতি সপ্তাহে কথা হয় এবং হয়ে এসেছে”।

 

দুই সেনাবাহিনীর মধ্যে এই সহজ, স্বাভাবিক সম্পর্কটা শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগানো হোক, এটাই আসলে ভারত চাইছে বলে ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছিলেন।

 

তিনি তখন বলেছিলেন, “দেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে না, এটাও তো ভারত নিশ্চিত করতে চাইবে। কারণ চাই বা না চাই, এই দায়িত্ব এই মুহুর্তে ভারতের কাঁধেই এসে পড়েছে।”

 

ফলে বাংলাদেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তার ভার সে দেশের সেনাবাহিনীই নিক, এটাও ভারত চাইছে।

 

ডিসেম্বরে শেখ হাসিনা কী আদৌ ফিরতে পারবেন, ভারত কী ভাবছে?

এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া এই মুহুর্তে খুব কঠিন – তবে ভারত মনে করছে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধা অন্য জায়গায়।

 

দিল্লিতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেছেন, তাদের ধারণা মুখে যতই বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাক – আসলে ঢাকা মোটেই চায় না সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরুন।

 

“জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ – বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা, এমনটাই আমাদের মনে হচ্ছে,” বলছেন কর্মকর্তারা।

 

তার ওপর শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে অনেকগুলো ‘যদি’ বা ‘কিন্তু’ আছে – যেমনটা এই প্রতিবেদনে আগেই ব্যাখ্যা করা হয়েছে।

 

এই জিগস’ পাজলের সব টুকরো খাপে খাপে মিলে যাবে – তাও আগামী দু’তিন সপ্তাহের ভেতর – সেই সম্ভাবনা বেশ সুদূরপরাহত বলেই এই মুহুর্তে ধারণা করা হচ্ছে। ফলে অচিরেই ঘটনাপ্রবাহ যদি খুব নাটকীয় মোড় না নেয়, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ বলেই দিল্লিতে বেশির ভাগ পর্যবেক্ষকের অভিমত।

 

সূত্র : বিবিসি বাংলা

সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না
শেয়ার করুন

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন সংসদে অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকায় দিনের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। ফলে নির্বাচনের আগে দেওয়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

 

আজ বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। নির্বাচনী এলাকার মানুষের এই চরম দুর্ভোগ লাঘবে কবে নাগাদ উচ্চক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণকাজ শুরু ও বাস্তবায়ন করা সম্ভব হবে, তা মন্ত্রীর কাছে সুস্পষ্টভাবে জানতে চান জয়নুল আবেদীন।

 

তিনি বলেন, নির্বাচিত সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, দল ক্ষমতায় এলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় দিনে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না।

 

আগের উত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রী তার জবাবে বলেছেন যে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে—শুধু ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র দিয়ে এই বিশাল সমস্যার সমাধান হবে না। এখানে অন্ততপক্ষে ১৪০ বা ১৪৪ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা জরুরি।