খুঁজুন
, ,

আইনশৃঙ্খলায় নজর না দিয়ে বিরোধীদলের চরিত্র হননে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
আইনশৃঙ্খলায় নজর না দিয়ে বিরোধীদলের চরিত্র হননে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী: জামায়াত
শেয়ার করুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন, রাহাজানি, সন্ত্রাস চরম আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে নতুন করে গুপ্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলার দিকে নজর না দিয়ে বিরোধীদলের চরিত্র হননে ব্যস্ত, যা তার নিজের ব্যর্থতাকে ঢাকার প্রচেষ্টা মাত্র।

 

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় জামায়াতে ইসলামীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে মিথ্যাচার বলে আখ্যায়িত করে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন জুবায়ের।

 

এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের বিপুল সমর্থন পেয়েছে। কল্যাণমুখী সংগঠন হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করে আসছে। দেশ ও জাতির কল্যাণে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা করছে। তাই জামায়াতকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য এর নিন্দা জানানোর ভাষা নেই।

 

জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সব বিষয় স্পষ্ট ও প্রকাশ্য। সুতরাং জামায়াতের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আকিদা নিয়ে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। জামায়াতে ইসলামী প্রত্যেক মুসলিমকে ব্যক্তিগত জীবনে ইসলামের বিধিবিধান পরিপালনে উৎসাহিত করে। একইসঙ্গে দেশের অন্যান্য ধর্ম ও মতের নাগরিকদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর এবং জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান ও শ্রদ্ধা করে। তাই কোনও প্রকার বিষোদ্গারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ। বিগত ত্রয়োদশ জাতীয় নির্বাচনি ইশতেহারে যার প্রতিফলন যে কেউ দেখতে পাবে এবং সংগঠনের চলমান কার্যক্রমেও তা ফুটে উঠছে। জামায়াতে ইসলামী দেশে কোনও প্রকার বিভক্তিকে প্রশ্রয় দেয় না; বরং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলস কাজ করছে।

 

তিনি অভিযোগ করেন, ইসলামী কোনও পরিবেশে গেলেই বড় ইসলামী ব্যক্তিত্ব হয়ে ওঠেন। যা ভেড়ার গোয়ালে তুলসী গাছের মতো। জামায়াতসহ ইসলামী দলগুলোকে নিয়ে বিষোদ্গার করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন বক্তব্য পরিহার করে নিজের দায়িত্বের দিকে নজর দেওয়ার আহ্বান জানান জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’
শেয়ার করুন

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণায় বেজে ওঠে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি।

শনিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি নেয় নগর বিএনপি। সকাল থেকে আগ্রাবাদেও মাইকে গান বাজানো হচ্ছিল। একপর্যায়ে সেখানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে।

মাইকে গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, বিএনপির কর্মসূচিতে অসতর্কতাবশত গানটি বেজে উঠেছিল। তবে বিএনপির নেতারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখলেও ঘটনার বিস্তারিত তাদের জানা নেই।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে। পাশের সড়কে চলাচল করছে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন।

চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা গণমাধ্যমে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে দলের কর্মসূচিতে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তার নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল গণমাধ্যমে বলেন, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও তাদের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান বাজানো হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যেই এক পর্যায়ে ওই গানটি বেজে ওঠে। তবে দ্রুত গানটি বন্ধ করে দেয়া হয়। ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।

প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি
শেয়ার করুন

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে বলেও জানান তিনি।

 

আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দেন।

 

এ সময় গ্রাম পুলিশের পরিচয় পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মহল্লাদার হচ্ছেন গ্রাম পুলিশ এবং দফাদার হচ্ছেন গ্রাম পুলিশ প্রধান।’

 

তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিধানে দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশ সক্রিয় ভূমিকা রাখছে। তৃণমূল পর্যায়ে কোথায় কী ঘটছে, কারা অপরাধে যুক্ত হচ্ছে কিংবা কোথায় পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে, এসব বিষয়ে গ্রাম পুলিশের আগাম তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে তারা জনগণের নিরাপত্তায় তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি দেশের প্রতিটি গ্রাম বা প্রতিটি ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে। তৃণমূল জনগোষ্ঠীর শান্তি ও স্বস্তি থাকলে বাংলাদেশ শান্তি ও স্বস্তিতে থাকবে।’

 

গ্রামীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতি এখনো গ্রামীণ জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে উঠছে। একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে গ্রামীণ জনগোষ্ঠীর শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা জরুরি।

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে পরীমনি বাদ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে পরীমনি বাদ
শেয়ার করুন

সমালোচিত ও বিতর্কিত নায়িকা পরীমনি সম্প্রতি এক সাংবাদিককে প্রকাশ্য গালাগাল ও অপদস্থ করার ঘটনায় ফুঁসে উঠেছে চট্টগ্রামের সাংবাদিক সমাজ৷ আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরীমনির অংশ নেওয়ার কথা থাকলেও চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে অনুষ্ঠানটি থেকে পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা।

 

জানা গেছে, গতকাল পরীমনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে চট্টগ্রামের CFVA এর একটি অনুষ্ঠানের পোষ্টার পোস্ট করে লিখেছিলেন, “দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।” সেই পোষ্টারের মধ্যমনি হিসেবে পরীমনির ছবি দেখা গেছে৷

 

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পরীমনি’র অংশ নেওয়ার খবরে সর্বত্র প্রতিবাদের ঝড় উঠে৷ বিশেষ করে চট্টগ্রামে কর্মরত পেশাদার সাংবাদিকরা সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ একজন সাংবাদিককে প্রকাশ্য অপদস্থ করার পর সেই বিতর্কিত নায়িকাকে চট্টগ্রামের অনুষ্ঠানে আমন্ত্রিত জানানোয় পুরো আয়োজনটি বয়কট ও প্রতিহত করার ঘোষনা আসে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন থেকে৷

 

এই প্রতিবাদের মুখে আয়োজক সংস্থা তাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বিতর্কিত নায়িকা পরীমনিকে বাদ দেয়ার স্বিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে পরীমনির ছবি বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছে আয়োজকরা৷

 

অনুষ্ঠানটির আয়োজকদের একজন বিডি২৪লাইভকে বলেন, ঢাকা আদালত প্রাঙ্গনে সাংবাদিকের সাথে ঘটনাটির অনেক আগেই শিল্পীর (পরীমনি) সাথে চুক্তি হয়েছিল আয়োজক কমিটির। তবে গণমাধ্যম কর্মীকে অসম্মান করার কারণে এবং চট্টগ্রামের সর্বস্থরের সাংবাদিকদের প্রতিবাদের মুখে আয়োজক কমিটি গণমাধ্যম কর্মীদের দাবির সমর্থন জানিয়ে এই ইভেন্ট থেকে পরীমনিকে বাদ দিয়েছে৷