খুঁজুন
, ,

লুৎফুর রহমান কাজল এমপি 

দুর্নীতির কারনে আমরা বার বার পিছিয়ে পড়ছি-

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
দুর্নীতির কারনে আমরা বার বার পিছিয়ে পড়ছি-
শেয়ার করুন

সঠিক পরিকল্পনা, উন্নত ব্যবস্থাপনা এবং বিনিয়োগের মাধ্যমে কক্সবাজারকে অর্থনৈতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কক্সবাজারের উন্নয়নে একটি কমিটি করে দিয়েছেন, এই কমিটির কাজ হবে কক্সবাজারের উন্নয়ন ও পর্যটন খাতকে এগিয়ে নেওয়া।

 

শুক্রবার ( ০৬ নভেম্বর ) রাত ৮টায় কক্সবাজারের একটি হোটেলে “সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশীপ” আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

 

তিনি বলেছেন, ‘কক্সবাজারের জন্য প্রধানমন্ত্রীর আলাদা একটা টান আছে। যে কারনে তিনি অল্প সময়ে দুই বার এসেছে। কক্সবাজারকে নিয়ে সরকার প্রধানের বৃহৎ পরিকল্পনা আছে।’

 

তিনি বলেন, ‘বর্তমানে কক্সবাজারে ৫ শতাধিকের মত হোটেল রিসোর্ট রয়েছে। প্রতি বছর হোটেল ব্যবসায় ৩ হাজার কোটি টাকার ব্যবসা হয়। যেখান থেকে প্রতি বছর ১৮০০ কোটি টাকার রাজস্ব আয় হয়। এই পর্যটন শিল্পের এখন বাঁধা হয়ে দাঁড়িয়েছে ইসিএ আইন। পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় মানুষের ভোগান্তি দূর করতে বিতর্কিত ইসিএ আইন ও ‘নো ডেভেলপমেন্ট জোন’ আইন সংশোধনের কাজ করছে সরকার। এই আইন বাতিল না হলে পর্যটন খাতে অশনিসংকেত নেমে আসবে বলেও মন্তব্য করেছেন তিনি।’

 

 

তিনি আরও বলেছেন, ‘বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে সাগরের কোল ঘেঁষে বড়সড় হোটেল স্থাপনা গড়ে উঠেছে। এগুলোর মাধ্যমে বিনিয়োগের পাশাপাশি শহরের সৌন্দর্য যেমন বেড়েছে তেমনি দেশগুলোর অর্থনীতির চাকাও সচল হয়েছে। কিন্তু, আমাদের দেশে কিছু করতে গেলেই বাঁধা; বিভিন্নভাবে তারা যুক্তি উপস্থাপন করে; এ কারনে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বুঝা মুশকিল।’

 

কক্সবাজারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেছেন, ‘মহেশখালী মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর হচ্ছে, যেটি হবে চট্টগ্রাম বন্দর থেকে-ও বহুগুণ বড়; এ মাসেই চালু হবে আন্তর্জাতিক বিমানবন্দর, ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালসহ আর-ও বহু বড় প্রকল্পে কাজ শুরু হবে। এসব কাজ শেষ হলে কক্সবাজার কোথায় গিয়ে পৌঁছবে? সেই ধারণা হয়তো কারো নেই। এজন্য কক্সবাজার ভালবাসতে হবে, নিজেদের অবস্থান থেকে সকলকে সচেতন হতে হবে। তাহলে একটি সুন্দর আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’

 

দুর্নীতির কথা টেনে তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান ও দ্রুত বর্ধমান অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ। জনসংখ্যার একটি বড় অংশই তরুণ, যা কর্মক্ষম ও উৎপাদনশীল শক্তির বড় উৎস। কিন্তু দুর্নীতির কারনে আমরা সামনে এগিয়ে যেতে পারছিনা। আমরা বার বার পিছিয়ে পড়ছি। এই দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশের সাথে কেউ পেরে উঠতে পারবে না। আমরা এখন ঠিকে আছি, সেটা হচ্ছে সামাজিক বন্ধনের মাধ্যমে।’

 

 

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় ৩০ জনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। ###

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’
শেয়ার করুন

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণায় বেজে ওঠে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি।

শনিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি নেয় নগর বিএনপি। সকাল থেকে আগ্রাবাদেও মাইকে গান বাজানো হচ্ছিল। একপর্যায়ে সেখানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে।

মাইকে গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, বিএনপির কর্মসূচিতে অসতর্কতাবশত গানটি বেজে উঠেছিল। তবে বিএনপির নেতারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখলেও ঘটনার বিস্তারিত তাদের জানা নেই।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে। পাশের সড়কে চলাচল করছে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন।

চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা গণমাধ্যমে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে দলের কর্মসূচিতে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তার নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল গণমাধ্যমে বলেন, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও তাদের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান বাজানো হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যেই এক পর্যায়ে ওই গানটি বেজে ওঠে। তবে দ্রুত গানটি বন্ধ করে দেয়া হয়। ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।

প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি
শেয়ার করুন

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে বলেও জানান তিনি।

 

আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দেন।

 

এ সময় গ্রাম পুলিশের পরিচয় পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মহল্লাদার হচ্ছেন গ্রাম পুলিশ এবং দফাদার হচ্ছেন গ্রাম পুলিশ প্রধান।’

 

তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিধানে দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশ সক্রিয় ভূমিকা রাখছে। তৃণমূল পর্যায়ে কোথায় কী ঘটছে, কারা অপরাধে যুক্ত হচ্ছে কিংবা কোথায় পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে, এসব বিষয়ে গ্রাম পুলিশের আগাম তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে তারা জনগণের নিরাপত্তায় তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি দেশের প্রতিটি গ্রাম বা প্রতিটি ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে। তৃণমূল জনগোষ্ঠীর শান্তি ও স্বস্তি থাকলে বাংলাদেশ শান্তি ও স্বস্তিতে থাকবে।’

 

গ্রামীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতি এখনো গ্রামীণ জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে উঠছে। একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে গ্রামীণ জনগোষ্ঠীর শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা জরুরি।

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে পরীমনি বাদ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে পরীমনি বাদ
শেয়ার করুন

সমালোচিত ও বিতর্কিত নায়িকা পরীমনি সম্প্রতি এক সাংবাদিককে প্রকাশ্য গালাগাল ও অপদস্থ করার ঘটনায় ফুঁসে উঠেছে চট্টগ্রামের সাংবাদিক সমাজ৷ আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরীমনির অংশ নেওয়ার কথা থাকলেও চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে অনুষ্ঠানটি থেকে পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা।

 

জানা গেছে, গতকাল পরীমনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে চট্টগ্রামের CFVA এর একটি অনুষ্ঠানের পোষ্টার পোস্ট করে লিখেছিলেন, “দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।” সেই পোষ্টারের মধ্যমনি হিসেবে পরীমনির ছবি দেখা গেছে৷

 

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পরীমনি’র অংশ নেওয়ার খবরে সর্বত্র প্রতিবাদের ঝড় উঠে৷ বিশেষ করে চট্টগ্রামে কর্মরত পেশাদার সাংবাদিকরা সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ একজন সাংবাদিককে প্রকাশ্য অপদস্থ করার পর সেই বিতর্কিত নায়িকাকে চট্টগ্রামের অনুষ্ঠানে আমন্ত্রিত জানানোয় পুরো আয়োজনটি বয়কট ও প্রতিহত করার ঘোষনা আসে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন থেকে৷

 

এই প্রতিবাদের মুখে আয়োজক সংস্থা তাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বিতর্কিত নায়িকা পরীমনিকে বাদ দেয়ার স্বিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে পরীমনির ছবি বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছে আয়োজকরা৷

 

অনুষ্ঠানটির আয়োজকদের একজন বিডি২৪লাইভকে বলেন, ঢাকা আদালত প্রাঙ্গনে সাংবাদিকের সাথে ঘটনাটির অনেক আগেই শিল্পীর (পরীমনি) সাথে চুক্তি হয়েছিল আয়োজক কমিটির। তবে গণমাধ্যম কর্মীকে অসম্মান করার কারণে এবং চট্টগ্রামের সর্বস্থরের সাংবাদিকদের প্রতিবাদের মুখে আয়োজক কমিটি গণমাধ্যম কর্মীদের দাবির সমর্থন জানিয়ে এই ইভেন্ট থেকে পরীমনিকে বাদ দিয়েছে৷