খুঁজুন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২২ বৈশাখ, ১৪৩৩

বাদী জানেন না আসামি কারা, ঘটনা কী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ
বাদী জানেন না আসামি কারা, ঘটনা কী
শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের দিন ৫ আগস্ট কুমিল্লার ময়নামতি এলাকায় মামুন আহমেদ রাফসান (১৮) নামে এক হোটেল কর্মচারী নিহত হন। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার মরিয়াত ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ছালেক মিয়ার ছেলে। এ ঘটনার প্রায় ৯ মাস পর গত ২৮ মে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে পুলিশ নিহত রাফসানের বড় ভাই রানু মিয়াকে কুমিল্লায় এনে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করায়। ওই মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্যসহ ১৪৭ জনকে আসামি করা হয়। তবে মামলার বাদী ১৭ জুলাই সমকালকে বলেছেন, তিনি মামলার কোনো আসামিকেই চেনেন না। সমন্বয়কদের উপস্থিতিতে পুলিশ স্বাক্ষর দিতে বলেছে। এর বেশি কিছু তিনি জানেন না।

অভিযোগ উঠেছে, জুলাই আন্দোলনে কুমিল্লার অধিকাংশ মামলারই এমন অভিন্ন চিত্র। অনেক মামলায় ঢালাও আসামি থাকায় অধিকাংশ মামলার বাদী আসামি চেনেন না, জানেন না ঘটনার বিবরণ। তদন্তে পাওয়া যাচ্ছে না যথাযথ সাক্ষী। আবার এসব মামলা বাণিজ্যের সঙ্গে পুলিশ ও সমন্বয়করাও জড়িত। মামলার তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে প্রতিবেদক। কর্মকর্তারা মামলার এসব অসংগতি তুলে ধরে বলেছেন, মামলাগুলোর তদন্তে বলার মতো বড় কোনো অগ্রগতি নেই।
পুলিশের তথ্যমতে, জুলাই আন্দোলনে জেলার ১১টি থানায় ১২টি হত্যা, হত্যাচেষ্টাসহ অন্যান্য অভিযোগে ৩০টিসহ ৪২টি মামলা হয়েছে। যার একটির চার্জশিটও দিতে পারেনি পুলিশ। এখনও ময়নাতদন্ত হয়নি চারটি মরদেহের।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায়, ছাত্র আন্দোলন চলাকালে জেলার কোতোয়ালি মডেল থানায় সর্বাধিক ১৮টি মামলা হয়। ৪২ মামলায় এজাহার নামীয় আসামি চার হাজার ৪২৪ ও অজ্ঞাতনামা আসামি ছয় হাজার ৩৯২ জন। এসব মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার হন এজাহার নামীয় ৩২৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৬৯১ জন।

মামলায় যত অসংগতি
গত বছরের ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণঅভ্যুত্থানের মামলায় ঢালাও আসামি করার বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়। এর পরও কুমিল্লায় থামছে না ঢালাও আসামি করার রেকর্ড। গত ২৮ মে ময়নামতিতে নিহত রাফসানের বড় ভাই রানু মিয়াকে কুমিল্লায় এনে কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়। এতে সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনাসহ ১৪৭ জনকে আসামি করা হয়েছে।
এ মামলার এজাহার পর্যালোচনায় দেখা যায়, এতে কোতোয়ালি, সদর দক্ষিণ, বুড়িচং, মনোহরগঞ্জ, চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর ও চৌদ্দগ্রাম থানা এলাকার দলীয় লোকজন ছাড়াও সাধারণ মানুষকেও আসামি করা হয়েছে।
তবে বাদী রানু মিয়া সমকালকে বলেন, কারা আমার ভাইকে মেরেছে জানি না। এখন মিডিয়ায় আমার বিরুদ্ধে মামলা বাণিজ্যের কথা হচ্ছে। আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি।
৪ আগস্ট আন্দোলনের সময় দেবিদ্বার উপজেলা সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল (৩৫)। ২০ আগস্ট স্থানীয় বিএনপি নেতা আবুল কাসেম আদালতে মামলা করেন। আসামি সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৭০ জন। একই ঘটনায় পরদিন থানায় আরেকটি মামলা করেন নিহতের মা হোসনে আরা বেগম। সেখানেও আসামি সাবেক এমপিসহ ৭০ জন। দুটি মামলাই থানায় এফআইআর করা হয়।

রুবেল হত্যা মামলার বাদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম বলেন, রুবেলের পরিবার প্রথমে একটি চক্রের দ্বারা মামলা করতে বিভ্রান্তিতে পড়ে যায়। এতে দলের নির্দেশে প্রথম আদালতে মামলার আবেদন করি, আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড হয়। কিন্তু পরদিন তাঁর পরিবার আরও একটি মামলা করে।
রুবেলের স্ত্রী হ্যাপী আক্তার ক্ষোভ জানিয়ে বলেন, আমার স্বামীকে যারা প্রকাশ্যে হত্যা করেছে, তারা জামিনে বের হয়ে এলাকায় ঘুরছে। তাহলে কি আমি কোনো দিনও স্বামী হত্যার বিচার পাব না?
এদিকে ঢালাও তালিকা করে আসামি করায় জেলার সদর দক্ষিণ মডেল থানায় ২ অক্টোবরের একটি মামলায় বাদ যাননি মৃত আওয়ামী লীগ নেতারাও। মামলার বাদী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র এমরান হোসেন। তিনি ভোলা সদর থানার শাহামাদার গ্রামের শাহাজানের ছেলে। ৯৬ আসামির মধ্যে আওয়ামী লীগের তিন প্রয়াত নেতা রয়েছেন। তারা হলেন– উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আবদুল মমিন এবং পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহিদুর রহমান ফরিদ। তবে পুলিশ জানিয়েছে, চার্জশিট থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।

এ মামলার বাদী এমরান বলেন, মামলার অভিযোগ ঠিক আছে। তবে শুরুতে আসামিদের নাম শনাক্তে ভুল হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, অনেক মামলার বাদী আসামিই চেনেন না। অভিযোগ উঠেছে, মামলা বাণিজ্যে আর্থিক সুবিধা হাতিয়ে নিতে অন্যরা ইচ্ছামতো লোকজনকে আসামি করেছেন। একই সময়ে একই ব্যক্তিকে ভিন্ন জেলায় মামলার আসামি করা, ব্যক্তিগত, পেশাগত ও ব্যবসায়িক বিরোধে আসামি করায় তদন্তে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
গত বছরের ১২ আগস্ট রাতে জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার প্রথম মামলা হয়। ৪ আগস্ট মাছুম মিয়া (২২) নামের এক হোটেল কর্মচারীকে হত্যার অভিযোগে সাবেক এমপি বাহারসহ ৬২ জনের নামে মামলা হয়। এ মামলার বাদী পরিবারের কেউ নন, সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ এলাকার ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল হান্নান। তিনি বলেন, মাছুমের পরিবার তাঁর পাশের গ্রামের বাসিন্দা। তাই প্রতিবেশী হিসেবে মামলা করা, অন্য কোনো উদ্দেশ্যে নয়।

মাছুমের বাবা শাহীন মিয়া বলেন, ঘটনার পর ভয়ে মামলা করিনি, তখন বিএনপি নেতারা মামলা করেন, আমি থানায়ও যাইনি। আসামি কারা তা আমি পরে জেনেছি এবং সাক্ষ্য দিয়েছি।

যা বলছেন সংশ্লিষ্টরা
মামলা বাণিজ্যের অভিযোগ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান বলেন, জুলাই আন্দোলনে যারা হতাহত হয়েছেন, এসব পরিবারকে আমরা আইনগত সুবিধা দিতে সহায়তা করছি। কোনো মামলায় কাউকে আসামি করা কিংবা বাদ দেওয়ায় তদবির করি না। কিন্তু কিছু সুবিধাবাদী লোক আমাদের নাম ভাঙিয়ে ভুক্তভোগী কিংবা দুর্নীতিবাজ লোকজনের কাছ থেকে সুবিধা নিচ্ছে।

কুমিল্লার আদালতের পিপি কাইমুল হক বলেন, সম্প্রতি অ্যাটর্নি জেনারেল বলেছেন, ময়নাতদন্ত রিপোর্ট না পেলেও যেন কারও বিচারের পথে বাধা না হয়। এ ছাড়া ভয়ে কেউ সাক্ষ্য না দিলেও তদন্ত কর্মকর্তারা ছবি, ভিডিও এবং পারিপার্শ্বিক দিক বিবেচনায় নিয়ে চার্জশিট দিতে পারে।
সুশাসনের জন্য নাগরিক কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, জুলাই আন্দোলনে হতাহতদের প্রতিটি মামলারই যেন যথাযথ তদন্ত ও দ্রুত বিচার হয়, আমরা সংগঠনের পক্ষ থেকে এ দাবি করে আসছি। তবে ঢালাও কোনো মামলায় যেন নিরপরাধ কোনো ব্যক্তিকে অপরাধী করে হয়রানি কিংবা শাস্তি না দেওয়া হয়, সরকার ও তদন্ত সংস্থাকে এ বিষয়টি কঠোরভাবে দেখতে হবে।
কুমিল্লার এসপি নাজির আহমেদ খান বলেন, গুরুত্ব দিয়ে জুলাই আন্দোলনে হতাহতদের প্রতিটি মামলা তদন্ত করা হচ্ছে। এখনও কোনো মামলার চার্জশিট দেওয়া হয়নি। নিরপরাধ কেউ যেন মামলায় চার্জশিটভুক্ত না হয়, সেই বিষয়ে সরকারের নির্দেশনা আছে। আমরাও যথাযথভাবে বিষয়টি দেখছি।
আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র কো-অর্ডিনেটর আবু আহমেদ ফয়জুল কবির বলেন, কোনো ব্যক্তি যদি অপরাধ না করে কিংবা অপরাধে সম্পৃক্ত না থেকেও উদ্দেশ্যমূলকভাবে মামলায় তাকে আসামি করা হয়, তবে সেটা তার প্রতি নিপীড়নমূলক আচরণ হিসেবে গণ্য হবে। আমরা বিগত দিনে দেখেছি গায়েবি মামলার মতো ঘটনা। কোনো ব্যক্তিকে হয়রানি করার অধিকার কারও নেই। সুত্র: সমকাল

২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউপি এলাকায় অভিযান, আদালতে সোপর্দ

কক্সবাজার সদর মডেল থানা-র বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
কক্সবাজার সদর মডেল থানা-র বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার
শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা-র বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক পরিকল্পনায় পর্যটন নগরী কক্সবাজার শহরে ছিনতাইকারী দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিন।

 

পুলিশ জানায়, কক্সবাজার সদর থানাধীন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ মোট ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন:

১. আসিফুর রহমান (সিআর-৪৯৬/২৩, সাজাপ্রাপ্ত)

২. মোঃ তানভির চৌধুরী (জিআর-৩০৯/১৬)

৩. জাহেদ হোসেন (জিআর-৪৯১/১৮)

৪. কমলা বেগম (জিআর-৩২৪/২২)

৫. মোঃ হাসান (প্রসেস নং-৫৯৭০/২৩)

৬. মোজাম্মেল হক (সিআর-১১৭৫/২৫)

৭. আবুল কালাম ওরফে চিকন মাঝি (জিআর-৩৯১/২৪)

৮. মোঃ হোছন (সিআর-১২২৮/২৫)

৯. আবদুল গফুর (অর্থ জারী-২৬/২২)

১০. মধু কুমার শর্মা (অর্থ জারী-২৮/২০০৯)

১১. মোঃ জাহিদ হোসেন (জিআর-১৭১/১৫)

১২. নুর নাহার বেগম (জিআর-৬৯৯/২৫)

 

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়
শেয়ার করুন

কেরালার রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। বামদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ফাতেমা তাহলিয়া। তিনি সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণান-কে পরাজিত করে এ জয় অর্জন করেন।

 

 

৩৪ বছর বয়সী তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এ জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

 

পেশায় আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন।

 

তবে এ বিজয়ের পথ সহজ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি সাইবার হামলা ও অনলাইন হয়রানির শিকার হন। বিশেষ করে হিজাব পরিহিত তরুণী মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। তবুও তিনি এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনী লড়াইয়ে জয়ী হন।

 

সব বাধা অতিক্রম করে পেরামব্রা আসনে তাহলিয়ার এই জয় কেরালার রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, বামপন্থিদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে এ ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

নির্বাচনে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
নির্বাচনে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন
শেয়ার করুন

তামিলনাড়ুর বিরুগামবাক্কম আসনে জিতেছেন সাবারিনাথন। ৩০ বছর বয়সী সাবারিনাথন অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতির দীর্ঘদিনের গাড়িচালক ও ঘনিষ্ঠ সহযোগী রাজেন্দ্রনের ছেলে।

সাবারিনাথনও তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়ার পথে আছেন। প্রথম নির্বাচনে জয়ী হওয়া টিভিকে বিধায়কদের তালিকায় তার নামও যোগ হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টিভিকে ২৩৪ সদস্যের বিধানসভায় ১০০টির অনেক বেশি আসনে জয়ের পথে আছে। আর সেই আসনগুলোর একটি বিরুগামবাক্কম। এটি চেন্নাই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই জয় শুধু রাজনৈতিক নয়, বরং আবেগঘন একটি ঘটনা হিসেবেও দেখা হচ্ছে।

দলের ভেতরে বিজয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ও ব্যক্তিগত যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ ঘটনা তারই প্রকাশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজেন্দ্রনের ছেলে সবরিনাথন বিজয়ের প্রথম ছবি ‘নালাইয়া থিরপু’ থেকেই তার সঙ্গে আছেন। তিনি ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বিরুগাই রভিকে পরাজিত করে ২৭ হাজার ৮৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।