খুঁজুন
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান
শেয়ার করুন

এক সাক্ষাৎকারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পার এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে পারছে না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। জুলাই অভ্যুত্থানের পর দলটি কার্যত রাজনীতির বাইরে চলে যাওয়ায় বিএনপি সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সাক্ষাৎকারে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, বিএনপি সরকার গঠন করতে পারলে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না। জবাবে তারেক রহমান বলেন, “যদি জনগণ কাউকে গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার আছে।”উল্লেখ্য, বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার সন্তানরাও দেশের বাইরে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার চলছে।

আসমানে ফয়সালা হয়ে গেছে, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
আসমানে ফয়সালা হয়ে গেছে, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী
শেয়ার করুন

বরগুনার তালতলী উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে শেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, আসমানে ফয়সালা হয়ে গেছে—তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। তার এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।আমান উল্লাহ আমান বলেন, দেশের মানুষ আর বর্তমান শাসনব্যবস্থা চায় না। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার আত্মীয়স্বজনদের নিরাপদে পাঠিয়ে নিজেও ভারতে পালিয়ে গেছেন। এই দল করার আর কোনো প্রয়োজন নেই। যারা এতদিন আওয়ামী লীগ করতেন, তারাও এখন বুঝে গেছেন—ধানের শীষই দেশের ভবিষ্যৎ।তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চায় বিএনপি। তাই ভয়ভীতি ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, তালতলীর মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। এবারও ভোটের মাধ্যমে সেই বার্তাই দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দেশে সরকার গঠন বিএনপিই করবে, তাই এই বরগুনা ১ আসনে বিএনপির এমপি না হলে এই উপজেলার উন্নয়ন সম্ভব না। সবাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন। এ সময় সভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা সবাই আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, বরগুনা-১ আসনটি (বরগুনা সদর, আমতলী ও তালতলী) দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আসন্ন নির্বাচনে এ আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।

নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে স্ত্রীর মাইকিং

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে স্ত্রীর মাইকিং
শেয়ার করুন

সিরাজগঞ্জের কামারখন্দে রফিকুল ইসলাম নামে এক ইজিবাইক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তার ইজিবাইক ও সর্বস্ব ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে জেলা শহরের চায়না বাঁধ এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কাচারিপাড়া গ্রামের মৃত নূর হোসেন আলীর ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ইজিবাইক নিয়ে কাজে বের হওয়ার পর থেকে রফিকুল নিখোঁজ ছিলেন। সারারাত বাড়ি না ফেরায় শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করে কামারখন্দ থানায় অভিযোগ জানায় তার পরিবার। স্বামীকে খুঁজে পেতে স্ত্রী পাপিয়া খাতুন ব্যাকুল হয়ে দেবরকে সঙ্গে নিয়ে এলাকায় মাইকিংও করেন।

উদ্ধারের বিষয়ে ভিকটিমের চাচাতো ভাই বেলাল হোসেন জানান, নিখোঁজ হওয়ার পর আমরা সব জায়গায় খোঁজ করতে থাকি। এর আগে চায়না বাঁধ এলাকায় এ ধরনের অচেতন চালককে উদ্ধারের ঘটনা ঘটেছিল, তাই সন্দেহের ভিত্তিতে সেখানে খুঁজতে যাই। বাঁধের গেটে ঢুকতেই রফিকুলকে উদভ্রান্তের মতো হাঁটতে দেখা যায়। তার সঙ্গে থাকা ইজিবাইক, টাকা ও পরনের শার্ট কিছুই ছিল না। দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে সবকিছু নিয়ে গেছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, নিখোঁজ চালককে অচেতন অবস্থায় চায়না বাঁধ এলাকা থেকে উদ্ধারের খবর আমরা পেয়েছি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার জ্ঞান ফিরেছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

আমরা ইনসাফের পক্ষে রয়েছি, এখন বিজয়ের দ্বারপ্রান্তে: হাসনাত আব্দুল্লাহ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
আমরা ইনসাফের পক্ষে রয়েছি, এখন বিজয়ের দ্বারপ্রান্তে: হাসনাত আব্দুল্লাহ
শেয়ার করুন

যশোরে ভৈরব চত্বরে ১১ দলীয় ঐক্যজোটের এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ পুলিশ প্রশাসনের উদ্দেশে বলেন, কোনো রাজনৈতিক দলের গোলামি না করে জনগণের পুলিশ হতে হবে। তিনি বলেন যে, জুলাই আন্দোলনের স্মৃতি ভুলে গিয়ে আবারও পুরোনো কায়দায় দমন-পীড়ন চালালে তার ফল ভালো হবে না। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটকেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেন, হাসনাত আব্দুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতীক এবং ১২ তারিখ ব্যালটের মাধ্যমে সন্ত্রাসীদের লালকার্ড দেখানো হবে। এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহর প্রদক্ষিণ করে।