শহর যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ এমরানের আত্মসমর্পণ, মুজিবুর রহমান ও মাহবুবুরসহ শতাধিক নেতার আত্মসমর্পণের প্রস্তুতি
আত্মগোপন ছেড়ে কক্সবাজারে ফিরছেন নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনেকে আবার কক্সবাজারে ফিরতে শুরু করেছেন। কেউ গোপনে এলাকায় ফিরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, আবার কেউ মামলার আইনি জটিলতা মোকাবিলায় আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে অন্তত দেড় হাজার নেতাকর্মী কক্সবাজারে ফিরেছেন বলে তথ্য পেয়েছে টেলিগ্রাম।
সর্বশেষ গোপনে কক্সবাজারে ফিরে আদালতে আত্মসমর্পণ করেছেন শহর যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ মোহাম্মদ এমরান বুধবার কক্সবাজার সদর আদালতে জুলাই-আগস্টের ঘটনায় দায়ের করা কয়েকটি মামলায় আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শতাধিক নেতাকর্মীর আত্মসমর্পণের প্রস্তুতি
নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের অন্তত শতাধিক নেতাকর্মী আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা টেলিগ্রামকে এ তথ্য জানিয়েছেন।
তাঁদের ভাষ্য, আত্মসমর্পণের প্রস্তুতি নেওয়া নেতাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ আরও কয়েকজন রয়েছেন। তাঁরা মামলার আইনি প্রক্রিয়া, আত্মসমর্পণের সময় এবং পরবর্তী করণীয় নিয়ে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছেন।
বিএনপি-জামায়াতসংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ
আত্মগোপনে থাকা নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্ভাব্য আত্মসমর্পণকারীরা আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের পাশাপাশি বিএনপি ও জামায়াতসংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ করছেন। মামলার ধরন, আসামির অবস্থান, আত্মসমর্পণের পর জামিনের সম্ভাবনা এবং অন্যান্য আইনি পদক্ষেপ নিয়ে তাঁদের পরামর্শ নিচ্ছেন অনেকে।
সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অনেকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন। এ কারণে সম্ভাব্য আত্মসমর্পণকারীদের মধ্যে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার নথিপত্র সংগ্রহের তৎপরতা বেড়েছে। তবে কারা ঠিক কোন তারিখে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দেড় হাজার নেতাকর্মীর ফেরার তথ্য
জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অন্তত দেড় হাজার ব্যক্তি ইতিমধ্যে কক্সবাজারে ফিরেছেন বলে তথ্য পেয়েছে টেলিগ্রাম। তাঁদের কেউ এলাকায় অবস্থান করছেন, আবার কেউ আত্মীয়স্বজনের বাসায় উঠেছেন।
এদিকে নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি বিবেচনায় সামনে আরও কঠোর ও জোরালো অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।

আপনার মতামত লিখুন