খুঁজুন
, ,

সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরা চিকিৎসক এপিকে নিষিদ্ধ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ণ
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরা চিকিৎসক এপিকে নিষিদ্ধ
শেয়ার করুন

সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগে চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ারে নিষিদ্ধ হয়েছেন চিকিৎসক ডা. জাস্টিন ক্লাম্প। বুধবার প্রতিষ্ঠানের জরুরি সভায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এপিক কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থাকার জন্য অভিযুক্ত চিকিৎসককে ফোন করা হলেও তিনি আসেননি। কর্তৃপক্ষের সঙ্গেও কোনো যোগাযোগ করেননি তিনি।

সিঙ্গারা না পেয়ে এপিকে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক

এ বিষয়ে ইপিকের পরিচালক (অপারেশন্স) আবদুর রাজ্জাক খান বলেন, “গতকাল ওই চিকিৎসককে ডেকে হাসপাতালে আসতে বারণ করে দিয়েছি। তিনি আমাদের স্থায়ী চিকিৎসক নন। তাই এর বাইরে আমাদের বেশি কিছু করার সুযোগ নেই।”

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এপিকের ক্যান্টিনে সিঙ্গারা না পেয়ে ক্ষুব্ধ হয়ে কর্মী মো. কাইয়ুমের (৩১) অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ ওঠে ডা. জাস্টিন ক্লাম্পের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নারী কর্মীদের সামনেই এ ঘটনা ঘটে।

চিকিৎসকের এমন আচরণে অসুস্থ হয়ে পড়েন ক্যান্টিনকর্মী কাইয়ুম। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এপিক কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই সভাতেই তাঁকে প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, ডা. জাস্টিন ক্লাম্প এপিক হেলথ কেয়ারে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা করতেন।

শহর যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ এমরানের আত্মসমর্পণ, মুজিবুর রহমান ও মাহবুবুরসহ শতাধিক নেতার আত্মসমর্পণের প্রস্তুতি

আত্মগোপন ছেড়ে কক্সবাজারে ফিরছেন নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
আত্মগোপন ছেড়ে কক্সবাজারে ফিরছেন নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

শেয়ার করুন

আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনেকে আবার কক্সবাজারে ফিরতে শুরু করেছেন। কেউ গোপনে এলাকায় ফিরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, আবার কেউ মামলার আইনি জটিলতা মোকাবিলায় আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে অন্তত দেড় হাজার নেতাকর্মী কক্সবাজারে ফিরেছেন বলে তথ্য পেয়েছে টেলিগ্রাম।

 

সর্বশেষ গোপনে কক্সবাজারে ফিরে আদালতে আত্মসমর্পণ করেছেন শহর যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ মোহাম্মদ এমরান বুধবার কক্সবাজার সদর আদালতে জুলাই-আগস্টের ঘটনায় দায়ের করা কয়েকটি মামলায় আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

শতাধিক নেতাকর্মীর আত্মসমর্পণের প্রস্তুতি

 

নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের অন্তত শতাধিক নেতাকর্মী আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা টেলিগ্রামকে এ তথ্য জানিয়েছেন।

তাঁদের ভাষ্য, আত্মসমর্পণের প্রস্তুতি নেওয়া নেতাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ আরও কয়েকজন রয়েছেন। তাঁরা মামলার আইনি প্রক্রিয়া, আত্মসমর্পণের সময় এবং পরবর্তী করণীয় নিয়ে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছেন।

 

বিএনপি-জামায়াতসংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ

 

আত্মগোপনে থাকা নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্ভাব্য আত্মসমর্পণকারীরা আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের পাশাপাশি বিএনপি ও জামায়াতসংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ করছেন। মামলার ধরন, আসামির অবস্থান, আত্মসমর্পণের পর জামিনের সম্ভাবনা এবং অন্যান্য আইনি পদক্ষেপ নিয়ে তাঁদের পরামর্শ নিচ্ছেন অনেকে।

 

সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অনেকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন। এ কারণে সম্ভাব্য আত্মসমর্পণকারীদের মধ্যে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার নথিপত্র সংগ্রহের তৎপরতা বেড়েছে। তবে কারা ঠিক কোন তারিখে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

দেড় হাজার নেতাকর্মীর ফেরার তথ্য

 

জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অন্তত দেড় হাজার ব্যক্তি ইতিমধ্যে কক্সবাজারে ফিরেছেন বলে তথ্য পেয়েছে টেলিগ্রাম। তাঁদের কেউ এলাকায় অবস্থান করছেন, আবার কেউ আত্মীয়স্বজনের বাসায় উঠেছেন।

 

এদিকে নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি বিবেচনায় সামনে আরও কঠোর ও জোরালো অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।

কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ
শেয়ার করুন

কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের-এর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করায় অভিভাবক সকিনা আকতারের উপর ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলার চালিয়েছে ঐ শিক্ষক।

 

বুধবার বেলা ১২ টার দিকে অভিযোগকারীর পথরোধ করে ভাড়াটিয়া সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ও ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল এ হামলা চলায়।

 

অভিযোগ করে সকিনা আক্তার বলেন, আমিসহ শিক্ষার্থীদের অভিভাবকদের দেওয়া প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা অফিসে কর্মরত সহকারী পরিচালক (প্রাথমিক শিক্ষা) চৌধুরী মামুন ও খোরশেদ আলম বিদ্যালয়ে তদন্ত করতে গেলে, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর অনিয়ম প্রমাণিত হওয়ার ভয়ে, আমিসহ অভিযোগকারীদের পথরোধ করে ভাড়াটিয়া সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ও ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল হামলা চলায়। এসময় আমাকে পেটে লাথি মেরেছে এবং গর্ভের ভ্রুণ নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া,এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তি

 

এদিকে, হামলার শিকার হওয়ায় অভিযোগকারী সকিনা আকতার তদন্ত কর্মকর্তা বরাবর পৌছাতে পেরেনি। এসময় স্থানীয়রা সকিনা আকতারকে উদ্ধার করে আহত অবস্থায় কুতুবদিয়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

 

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন,তদন্ত কমিটির সাথে ছিলাম। হামলার বিষয়টি আমি জানি না।

 

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর হক।

বিয়েতে অমত, নাকি বিষপান? রামুতে ছাত্রীর মৃত্যু ঘিরে মাকে সন্দেহ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
বিয়েতে অমত, নাকি বিষপান? রামুতে ছাত্রীর মৃত্যু ঘিরে মাকে সন্দেহ
শেয়ার করুন

রামুতে অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দারিয়ার দীঘি রাস্তার মাথা এলাকায় কাইসারু সুলতানা নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ বিষপানের কথা বলছেন, আবার স্থানীয়ভাবে বিয়েকে কেন্দ্র করে মা-মেয়ের বিরোধের বিষয়টিও আলোচনায় এসেছে।

 

গত ১২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটির অমতে তার খালাতো ভাই রানার সঙ্গে বিয়ের কথা ঠিক করা নিয়ে মা-মেয়ের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়টি দারুল জান্নাত মহিলা মাদ্রাসার এক শিক্ষিকার সঙ্গে শেয়ার করার কথাও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

 

অন্যদিকে, ভিকটিমের মা জেসমিন আক্তার এসব অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি জানান, তার মেয়ে গত ৪-৫ দিন ধরে টাইফয়েডে আক্রান্ত ছিল। মেয়ের অমতে বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসএসসি পরীক্ষার পর ২০৩০ সালে মেয়েকে বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল; এখনো তার মেয়ের বয়স কম। কোনো প্রবাসীর সঙ্গে মেয়ের সম্পর্ক থাকার বিষয়টিও তিনি অস্বীকার করেন।

 

ঘটনার বর্ণনায় জেসমিন আক্তার বলেন, ঘটনার দিন মাগরিবের পর তার মেয়ে পাশের বাড়িতে থেকে ফিরে এলে দুজন একসঙ্গে শুয়ে পড়েন। পরে মেয়েকে তার খালাতো ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলতে বললে অসুস্থতার কথা বলে সে এড়িয়ে যায়। একপর্যায়ে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা পর্যবেক্ষণ করে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। তবে তার মেয়ে কখন ও কোথায় মারা গেছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ডা. নছরুল্লাহ রাইহান বলেন,ঘটনাটি নিয়ে রাত ২টা পর্যন্ত থানায় ছিলাম। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। বিষয়টি এসআই রাহুল ও রামু থানার ওসি অবগত রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। প্রতিবেদনে যদি কারও অপরাধের প্রমাণ পাওয়া যায়, তাহলে তার শাস্তি হওয়া উচিত।

 

এদিকে, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. ফজলুল হক বলেন, “মেয়েটির মৃত্যুর বিষয়ে কেউ হত্যার অভিযোগ নিয়ে আমাদের কাছে আসেনি। মেয়েটি মারা যাওয়ার পর তার পরিবারের লোকজন থানায় এসেছিলেন। তারা ময়নাতদন্তের বিষয়ে জানতে চাইলে আমরা ময়নাতদন্ত করার পরামর্শ দিয়েছি। ঘটনার বিস্তারিত এখনো আমাদের জানা নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণসহ পরবর্তী বিষয়গুলো আরও পরিষ্কার হবে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোরীটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত, ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ এবং কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।