খুঁজুন
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

আমিরাত, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
আমিরাত, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
শেয়ার করুন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার (২ মার্চ) দাবি করেছে, তারা বাহরাইনে মার্কিন নৌবহর, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ এয়ার বেস এবং কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।

 

বিবৃতির মাধ্যমে বাহিনীটি জানায়, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং হরমুজ প্রণালীতে অবস্থিত স্থির ও চলমান মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ২৬টি মানববিহীন আকাশযান (ইউএভি) এবং পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

 

হামলার অংশ হিসেবে কুয়েতের আরিফজান মার্কিন ঘাঁটিতে এক ডজন ইউএভি দিয়ে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।

 

সংযুক্ত আরব আমিরাতে আল-মিনহাদ এয়ার বেসে অবস্থিত মার্কিন সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রকে ছয়টি ইউএভি ও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি, আগে অক্ষত থাকা বাহরাইনের মার্কিন নৌবাহিনীর স্থাপনাগুলো ছয়টি ইউএভি দিয়ে ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

 

আলাদাভাবে, প্ল্যানেট ল্যাবস থেকে প্রাপ্ত স্যাটেলাইট চিত্র, যা দ্য নিউ ইয়র্ক টাইমস বিশ্লেষণ করেছে, তাতে দেখা গেছে—বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় আঞ্চলিক ঘাঁটি, ফিফথ ফ্লিটের সদর দপ্তরের বহু ভবন ইরানের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

 

সমন্বিত যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য বর্তমানে বড় ধরনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। এসব হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

 

এর জবাবে ইরান অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা অন্তত আটটি দেশে মার্কিন সামরিক সম্পদ ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে; এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারও রয়েছে।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

রোজায় আপেল খাবেন যে কারণে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
রোজায় আপেল খাবেন যে কারণে
শেয়ার করুন

প্রতিদিন একটি থেকে দুইটি আপেল খেলে হার্টের সমস্যা কমে। গবেষণা থেকে পাওয়া গেছে যে, দিনে একটি আপেল খেলে রক্তের ক্ষতিকর এলডিএল কোলেসটরেল কমে। হার্টের অসুখ থেকে রক্ষা করে এবং ফুসফুস কে রক্ষা করে আপেল।

 

 

আপেল রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। ফলে ডায়বেটিস হওয়া থেকে রক্ষা করে শরীরকে। বিভিন্ন রকম ক্যান্সার হওয়া থেকে শরীরকে রক্ষা করে আপেল। এতে প্রচুর ফাইবার আছে, যা হজমের জন্য ভালো। তাই বাওয়েল পরিষ্কার রাখে কোলন ক্যান্সার হতে দেয় না। আপেল লিভার ও গলব্লাডার পরিষ্কার রাখে।

 

 

আপেল শরীরের ওজন কমায় ও তা নিয়ন্ত্রণ করে থেকে। এতে অন্যান্য ফলের তুলনায় প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আপেল পেশী টনিক, মূত্রবর্ধক, জোলাপ, অ্যান্টিডাইয়েডরিল, ও হজমকারক।

 

 

অন্যান্য ফলের মত আপেল রক্তে চিনির মাত্র বাড়িয়ে দেয় না। ফলে ডাইয়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে পরিমানমত আপেল খেতে পারেন।

 

 

আপেলে পেকটিন নামক ফাইবার থাকে যা সহজে তরলে মিশে যায়। এই ফাইবার অন্ত্র নালিতে কোলেসটরেল জমতে দেয় না। শরীর থেকে কোলেসটরেল খরচ করে কমাতে শরীরের ওজন কমাতে সাহায্য করে।

 

 

 

আপেলের প্রচুর পানি থাকে। আপেল পানির অভাব দূর করে শরীরের। তৃষ্ণা মেটায় ও শরীর ঠান্ডা করে আপেল। জ্বর হলে তা কমাতে সাহায্য করে।

 

 

আপেলে সামান্য ভিটামিন সিও আছে। তাই আপেল রোগ প্রতিরোধেও সাহায্য করে। তাছাড়া ভিটামিন সি তাড়াতাড়ি রোগ সারাতে সাহায্য করে। তাছাড়া আপেলের রস দাঁতের জন্য ও ভালো। কারণ ব্যাকটেরিয়া এর কারণে দাঁতের ক্ষয় হয়। আপেলের রস ৮০% পর্যন্ত দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংশ করে দেয়।

 

 

আপেলে কোনো লবণ নেই। তাই আপেল থেকে অতিরিক্ত লবণ খাওয়ার ভয় থাকে না। তাই প্রতিদিনের ইফতারে অন্তত একটি আপেল রাখুন। রোজা কাটুক সুস্থতায়।

ইরানের পাশে থাকার ঘোষণা চীনের

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
ইরানের পাশে থাকার ঘোষণা চীনের
শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে ‘জঙ্গলের আইন’-এর সঙ্গে তুলনা করেছে।

 

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন। ওয়াং ই বলেন, চীন ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায়। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থরক্ষায় পাশে থাকবে বেইজিং।

 

ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায় এবং এই সংঘাত যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে, সেদিকে লক্ষ রাখা জরুরি।

 

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে আলাদা এক ফোনালাপে ওয়াং ই সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়েছে।

 

তিনি আরও জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে চীন প্রস্তুত।

 

অন্যদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে আলাপে ওয়াং ই বৈশ্বিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

 

তিনি বলেন, বিশ্ব আজ ‘জঙ্গলের আইন’-এর দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। কোনো পরাশক্তি শুধু সামরিক শ্রেষ্ঠত্বের দোহাই দিয়ে অন্য দেশের ওপর নির্বিচার হামলা চালাতে পারে না।

 

চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুটিকে শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেই ফিরিয়ে আনতে হবে। সামরিক শক্তি প্রয়োগ করে এই সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

 

আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন
শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ মারা গেছেন। ইসরাইল–যুক্তরাষ্ট্রের হামলায় আহত হয়েছিলেন মানসুরেহ। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

 

এর আগে ইসরাইল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। গত শনিবার থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

 

 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ মানসুরেহ খোজাস্তেহর মৃত্যুর কথা জানিয়েছে।