ইরানের পক্ষে দাঁড়াচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন !
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন–এর নামে ছড়িয়ে পড়া একটি কথিত টুইটার পোস্ট।
সম্প্রতি ইসরাইল-ইরান সংঘাত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে কিম জং উনের নামে লেখা হয়েছে—
“যদি ইরান চায়, আমরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করব। এটি মুছে ফেলতে একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট।”
এই বক্তব্য ঘিরে টুইটার (এক্স) ও ফেসবুকের একাধিক পেইজে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে সম্ভাব্য সামরিক জোটের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ‘ফেক পোস্ট’ বলেও দাবি করছেন।
তবে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক স্বীকৃত সংবাদমাধ্যম এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করেনি। উত্তর কোরিয়ার সরকারি সূত্র থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ফলে পোস্টটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই উত্তর কোরিয়া ইরানের পক্ষে সরাসরি সামরিক সহায়তার ঘোষণা দেয়, তাহলে তা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল ও বিস্তৃত করে তুলতে পারে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বহুগুণ বাড়তে পারে।
বর্তমান প্রেক্ষাপটে ইসরাইল-ইরান সংঘাত ইতোমধ্যেই আঞ্চলিক নিরাপত্তাকে নাজুক অবস্থায় ফেলেছে। এর মধ্যে উত্তর কোরিয়ার সম্পৃক্ততার সম্ভাবনা সামনে এলে বৈশ্বিক কূটনীতিতেও নতুন চাপ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সতর্ক থাকার আহ্বান
বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। যুদ্ধ পরিস্থিতির মতো স্পর্শকাতর সময়ে ভুয়া বা অসমর্থিত তথ্য জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াতে পারে।
এখন নজর আন্তর্জাতিক কূটনৈতিক মহলের দিকে—পোস্টটি গুজব, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কৌশলগত বার্তা—তা পরিষ্কার হতে সময়ই বলে দেবে।

আপনার মতামত লিখুন