খুঁজুন
, ,

মহেশখালীতে জমি বিরোধের জেরে পা বিচ্ছিন্ন করে কৃষককে হত্যা

এম বশির উল্লাহ, মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
মহেশখালীতে জমি বিরোধের জেরে পা বিচ্ছিন্ন করে কৃষককে হত্যা
শেয়ার করুন

 

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের শামসুল আলম(৬০) নামে এক কৃষককে পা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে।

৮ সেপ্টেম্বরে সোমবার রাত ৮ টার দিকে মাতারবাড়ি দক্ষিণ রাজঘাট এলাকায় এঘটনা ঘটে। তিনি উক্ত এলাকার মৃত আহমেদ মিয়ার পূত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাতারবাড়ি জেনারেল হাসপাতালের ডাক্তার রিদয় সরকার।

স্থানীয়রা প্রত্যক্ষদর্শী নুরশাদুল ইসলাম,সহ অনেকেই জানান- হঠাৎ করে পুতু বর বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পেলে আমরা দৌড়ে যায়। সেখানে রক্তাক্ত অবস্থায় শামশুল আলমকে দেখতে পাই এবং তার এক পা কেটে বিছিন্ন। আমরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাতারবাড়ি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে।

এবিষয়ে নিহতদের ভাই নুরুল ইসলাম বলেন- আমার ভাইকে জমি নিয়ে তর্কের জেরে আমার চাঁচত ভাই ইয়াকুব আলী,আব্দুল গণি,ইয়াকুব নবীসহ আরও কয়েকজন পা কেটে ও কুপিয়ে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীরা পালিয়ে না যাওয়ার আগেই তাদেরকে আইনের আওতায় আনার দাবিসহ সুষ্ঠু বিচার দাবি করছি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হোক মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন ঘটনাস্থলে পুলিশ গেছে এবং আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরা চিকিৎসক এপিকে নিষিদ্ধ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ণ
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরা চিকিৎসক এপিকে নিষিদ্ধ
শেয়ার করুন

সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগে চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ারে নিষিদ্ধ হয়েছেন চিকিৎসক ডা. জাস্টিন ক্লাম্প। বুধবার প্রতিষ্ঠানের জরুরি সভায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এপিক কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থাকার জন্য অভিযুক্ত চিকিৎসককে ফোন করা হলেও তিনি আসেননি। কর্তৃপক্ষের সঙ্গেও কোনো যোগাযোগ করেননি তিনি।

সিঙ্গারা না পেয়ে এপিকে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক

এ বিষয়ে ইপিকের পরিচালক (অপারেশন্স) আবদুর রাজ্জাক খান বলেন, “গতকাল ওই চিকিৎসককে ডেকে হাসপাতালে আসতে বারণ করে দিয়েছি। তিনি আমাদের স্থায়ী চিকিৎসক নন। তাই এর বাইরে আমাদের বেশি কিছু করার সুযোগ নেই।”

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এপিকের ক্যান্টিনে সিঙ্গারা না পেয়ে ক্ষুব্ধ হয়ে কর্মী মো. কাইয়ুমের (৩১) অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ ওঠে ডা. জাস্টিন ক্লাম্পের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নারী কর্মীদের সামনেই এ ঘটনা ঘটে।

চিকিৎসকের এমন আচরণে অসুস্থ হয়ে পড়েন ক্যান্টিনকর্মী কাইয়ুম। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এপিক কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই সভাতেই তাঁকে প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, ডা. জাস্টিন ক্লাম্প এপিক হেলথ কেয়ারে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা করতেন।

শহর যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ এমরানের আত্মসমর্পণ, মুজিবুর রহমান ও মাহবুবুরসহ শতাধিক নেতার আত্মসমর্পণের প্রস্তুতি

আত্মগোপন ছেড়ে কক্সবাজারে ফিরছেন নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
আত্মগোপন ছেড়ে কক্সবাজারে ফিরছেন নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

শেয়ার করুন

আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনেকে আবার কক্সবাজারে ফিরতে শুরু করেছেন। কেউ গোপনে এলাকায় ফিরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, আবার কেউ মামলার আইনি জটিলতা মোকাবিলায় আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে অন্তত দেড় হাজার নেতাকর্মী কক্সবাজারে ফিরেছেন বলে তথ্য পেয়েছে টেলিগ্রাম।

 

সর্বশেষ গোপনে কক্সবাজারে ফিরে আদালতে আত্মসমর্পণ করেছেন শহর যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ মোহাম্মদ এমরান বুধবার কক্সবাজার সদর আদালতে জুলাই-আগস্টের ঘটনায় দায়ের করা কয়েকটি মামলায় আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

শতাধিক নেতাকর্মীর আত্মসমর্পণের প্রস্তুতি

 

নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের অন্তত শতাধিক নেতাকর্মী আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা টেলিগ্রামকে এ তথ্য জানিয়েছেন।

তাঁদের ভাষ্য, আত্মসমর্পণের প্রস্তুতি নেওয়া নেতাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ আরও কয়েকজন রয়েছেন। তাঁরা মামলার আইনি প্রক্রিয়া, আত্মসমর্পণের সময় এবং পরবর্তী করণীয় নিয়ে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছেন।

 

বিএনপি-জামায়াতসংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ

 

আত্মগোপনে থাকা নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্ভাব্য আত্মসমর্পণকারীরা আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের পাশাপাশি বিএনপি ও জামায়াতসংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ করছেন। মামলার ধরন, আসামির অবস্থান, আত্মসমর্পণের পর জামিনের সম্ভাবনা এবং অন্যান্য আইনি পদক্ষেপ নিয়ে তাঁদের পরামর্শ নিচ্ছেন অনেকে।

 

সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অনেকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন। এ কারণে সম্ভাব্য আত্মসমর্পণকারীদের মধ্যে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার নথিপত্র সংগ্রহের তৎপরতা বেড়েছে। তবে কারা ঠিক কোন তারিখে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

দেড় হাজার নেতাকর্মীর ফেরার তথ্য

 

জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অন্তত দেড় হাজার ব্যক্তি ইতিমধ্যে কক্সবাজারে ফিরেছেন বলে তথ্য পেয়েছে টেলিগ্রাম। তাঁদের কেউ এলাকায় অবস্থান করছেন, আবার কেউ আত্মীয়স্বজনের বাসায় উঠেছেন।

 

এদিকে নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি বিবেচনায় সামনে আরও কঠোর ও জোরালো অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।

কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ
শেয়ার করুন

কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের-এর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ করায় অভিভাবক সকিনা আকতারের উপর ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলার চালিয়েছে ঐ শিক্ষক।

 

বুধবার বেলা ১২ টার দিকে অভিযোগকারীর পথরোধ করে ভাড়াটিয়া সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ও ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল এ হামলা চলায়।

 

অভিযোগ করে সকিনা আক্তার বলেন, আমিসহ শিক্ষার্থীদের অভিভাবকদের দেওয়া প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা অফিসে কর্মরত সহকারী পরিচালক (প্রাথমিক শিক্ষা) চৌধুরী মামুন ও খোরশেদ আলম বিদ্যালয়ে তদন্ত করতে গেলে, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর অনিয়ম প্রমাণিত হওয়ার ভয়ে, আমিসহ অভিযোগকারীদের পথরোধ করে ভাড়াটিয়া সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ও ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল হামলা চলায়। এসময় আমাকে পেটে লাথি মেরেছে এবং গর্ভের ভ্রুণ নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া,এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তি

 

এদিকে, হামলার শিকার হওয়ায় অভিযোগকারী সকিনা আকতার তদন্ত কর্মকর্তা বরাবর পৌছাতে পেরেনি। এসময় স্থানীয়রা সকিনা আকতারকে উদ্ধার করে আহত অবস্থায় কুতুবদিয়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

 

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহিনুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন,তদন্ত কমিটির সাথে ছিলাম। হামলার বিষয়টি আমি জানি না।

 

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর হক।