খুঁজুন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ, ১৪৩৩

মুসলিম হয়েও মন্দিরে পূজা দেওয়ায় তোপের মুখে নুসরাত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
মুসলিম হয়েও মন্দিরে পূজা দেওয়ায় তোপের মুখে নুসরাত
শেয়ার করুন

নতুন বছর শুরুর আগে বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। ২০২৫ শেষ হওয়ার আগে তিনি উজ্জয়িনীর মহাকাল মন্দিরে গিয়েছিলেন পূজা দিতে। মুসলিম হয়েও হিন্দু মন্দিরে যাওয়া, হিন্দু রীতিনীতি মেনে ভোলেবাবার পূজা করা—নুসরাতের এই কাণ্ড দেখে ক্ষেপেছেন ভারতের ইসলামী বক্তারা। বিষয়টা একেবারেই পছন্দ হয়নি তাদের।

এই অপরাধের কারণে অভিনেত্রীর জন্য শাস্তি এবং শুদ্ধিকরণের উপায়ও বলে দিয়েছেন তারা।
সম্প্রতি নুসরাত ভারুচা উজ্জয়িনীর মহাকাল মন্দিরে গিয়ে শিবের ভস্ম আরতি করেন। ভক্ভরে পুজো দেন, আশীর্বাদ নেন। তার সেই ঈশ্বর দর্শনের ছবি, ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে হইচই।

ভারতের মাওলানারা তার এই কাজের নিন্দা করেছেন। জানিয়েছেন এটা শরিয়তি নিয়মের লঙ্ঘন করেছেন।

নুসরাত ভারুচার মহাকাল দর্শনের ভিডিও ভাইরাল হতেই অল ইন্ডিয়া জামাতের জাতীয় অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দিন রাজভী নিন্দা করেছেন। মুসলিম হয়ে এই কাজ করায় জানিয়েছেন আপত্তি।

তার মতে, মুসলিম নারীদের মন্দিরে গিয়ে পূজা দেওয়া, পানি অর্পণ করা এবং হিন্দু রীতিনীতি মেনে চলা ইসলামবিরোধী কাজ।

তিনি এও জানিয়েছেন ইসলাম এবং শরিয়ত এমন কাজে অনুমতি দেয় না। ফলে নুসরাত ভারুচা ইসলাম ধর্মের নিয়ম ভেঙেছেন বলে তিনি স্পষ্ট করে দেন। বিষয়টা গুরুতর অপরাধ বলেও জানান।

মাওলানা এদিন স্পষ্ট করে বলেন, ‘শরিয়ত অনুযায়ী নুসরাত অপরাধী।

এটা ইসলামের নিয়মের বিরুদ্ধে। এই কারণে ও অপরাধী, পাপীদের গোত্রে পড়ছে। ওর ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে অভিনেত্রীর ইস্তেগফার এবং কলমা পড়া উচিত।’

প্রসঙ্গত এটা প্রথমবার নয়। নুসরাত ভারুচা আগেও মহাকাল মন্দিরে গিয়েছেন এবং পূজা দিয়েছেন। তিনি জানিয়েছেন এখানে এলে, শিবের মাথায় জল ঢাললে তিনি মনে শান্তি পান। তিনি এও জানিয়েছিলেন যে প্রতি বছরই তাঁর এই মন্দিরে আসতে ইচ্ছে করে। তবে এই বিতর্কের পর নুসরাত ভারুচা এখনও পর্যন্ত মুখ খোলেননি।

নুসরাত ভারুচা সোনু কি টিটু কি সুইটি, ড্রিম গার্ল, পেয়ার কা পাঞ্চনামা, ছোড়ি, ইত্যাদি ছবিতে কাজ করেছেন। এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। নিজের ছোটখাটো বিষয়ে অনুরাগীদের আপডেট দিয়ে থাকেন।

বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অবশেষে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

 

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

 

 

তবে ঘোষিত এই তালিকায় ঠাঁই পাননি আলোচনায় থাকা অভিনেত্রী চমক।

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সংরক্ষিত নারী আসনে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আগ্রহ প্রকাশ করেন। কুষ্টিয়া থেকে সংরক্ষিত আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন তিনি।

 

 

সে সময় এক সাক্ষাৎকারে চমক গণমাধ্যমকে বলেছিলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।

 

রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে, তবে বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু চমকের।

 

২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
শেয়ার করুন

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। এতে অংশ নিচ্ছে ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ শিক্ষার্থী। পরীক্ষা শেষ হবে ২০ মে আর ৭ জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষাও।

পরীক্ষা নিয়ে নানা নীতিমালা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের তৎপরতায় অন্যরকম পরিবেশে পরীক্ষা হতে যাচ্ছে বলে মত দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা।

ইতোমধ্যে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সপ্তাহের প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষাবোর্ডগুলো। ৩ হাজার ২০৯টি কেন্দ্র আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে কেউ যেন নকল না করতে পারে।

 

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক জায়গায় সিসি ক্যামেরা অভ্যস্ত আছে। নতুন জায়গায় কেন্দ্র সচিবদেরকে সেভাবে অনুপ্রাণিত করেছি।

৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী এমন এক সময়ে পরীক্ষা দিচ্ছেন, যখন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা নীতিমালা ও পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নকল প্রতিরোধ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুন্দর, স্বাভাবিক হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেয়ার জন্য আমাদের শিক্ষকদের ট্রেনিং নিতে হবে। শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে। শিক্ষকরা সঠিকভাবে যদি লেখাপড়া করান, তাহলে ছাত্রছাত্রীরা ভালো হবে এবং ভালো লেখাপড়া হবে। শুধুমাত্র বানান কারেকশন আর কোনো কিছু পরিবর্তন না।

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
শেয়ার করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাইশারী এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে এলাকাবাসী ওই দুই যুবককে ধাওয়া করে ধরে ফেলেন।

আটককৃতরা হলেন-উপজেলার উত্তর বাইশারী এলাকার আতাউল্লাহ কলিম (৩২) ও মধ্যম বাইশারী এলাকার হারুন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আতাউল্লাহ ও হারুন দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন স্থানীয় বাসিন্দারা।

আজ সন্ধ্যায় তারা সন্দেহজনকভাবে এলাকায় অবস্থান করার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তাদের ধরে ফেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে এবং তাদের থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অস্ত্র ও গুলিসহ দুই যুবককে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।